Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কুয়েতের বিদ্যুৎ প্লান্টে ইরানি হামলায় নিহত এক ভারতীয় কর্মী, সংঘাতে বাড়ছে মৃত্যু সংখ্যা

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩০৭টি ব্যালিস্টিক মিসাইল, ৬১৬টি ড্রোন এবং ২টি ক্রুজ মিসাইল শনাক্ত করা হয়েছে। তারা দেশ সুরক্ষিত রাখা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

কুয়েতের বিদ্যুৎ প্লান্টে ইরানি হামলায় নিহত এক ভারতীয় কর্মী, সংঘাতে বাড়ছে মৃত্যু সংখ্যা

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 07:41

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংঘাতে (Middle East Tension) ফের প্রাণ গেল এক ভারতীয়র (Indian Killed)। কুয়েতের প্রশাসন জানিয়েছে, দেশের বিদ্যুৎ প্লান্টে ইরানি হামলায় (Iran Attack) এক ভারতীয় কর্মীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্লান্টের একাংশও।

কুয়েতের বিদ্যুৎ ও জল মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছে, প্রযুক্তিগত ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং প্ল্যান্টের কাজ স্বাভাবিকভাবে চালানো যায়। ক্ষতিগ্রস্ত জায়গাটি (Kuwait power plant attack) সুরক্ষিত করার জন্য নিরাপত্তা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ চলছে।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩০৭টি ব্যালিস্টিক মিসাইল, ৬১৬টি ড্রোন এবং ২টি ক্রুজ মিসাইল শনাক্ত করা হয়েছে। তারা দেশ সুরক্ষিত রাখা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে পরিস্থিতি উত্তপ্ত (Gulf crisis 2026)।  ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের (US Israel Strikes in Iran) উপর হামলা চালানোর পর থেকে তেহরান পাল্টা হামলা চালাচ্ছে। ইরান মূলত ইসরায়েল, জর্ডান, ইরাক এবং সেই সব গালফ দেশগুলিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন আক্রমণ চালাচ্ছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর ফলে প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতি এবং বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

গত শনিবারও সংযুক্ত আরব আমিরশাহিতে ইরানি হামলায় একটি গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন অনেকে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, তারা এই হামলা চালিয়েছে মার্কিন ও ইজরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে।

এছাড়া ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সংঘাতে প্রবেশ করেছে এবং ইজরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে, যা অঞ্চলজুড়ে অর্থনৈতিক ও শক্তি পরিবহন ক্ষেত্রে আরও ঝুঁকি তৈরি করছে। ইতিমধ্যে তেল ও গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে, কারণ ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকে প্রভাবিত করছে।


```