Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর জন্য আমেরিকায়! ৫ দিন পরই নিখোঁজ তরুণী, পরিবারের সঙ্গেও যোগাযোগ নেই

পুলিশ কিছু জায়গার সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছিল, যেখানে দেখা যায়, সিমরন বারবার নিজের মোবাইলের দিকে দেখছেন এবং কাউকে খুঁজছেন বলে মনে হচ্ছিল। তবে তাঁর চোখে-মুখে ভয় বা উদ্বেগের ভাব দেখা যায়নি।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর জন্য আমেরিকায়! ৫ দিন পরই নিখোঁজ তরুণী, পরিবারের সঙ্গেও যোগাযোগ নেই

গত ২৫ জুন সিমরনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়।

শেষ আপডেট: 29 June 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এর জন্য যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে (New Jersey) গিয়ে নিখোঁজ ২৪ বছরের এক ভারতীয় তরুণী (Indian Woman Missing After Flying To US)। তাঁর নাম সিমরন। পুলিশ সূত্রে খবর, গত ২০ জুন ভারত থেকে নিউ জার্সির লিন্ডেনওল্ড শহরে এসেছিলন তিনি। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

গত ২৫ জুন সিমরনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। তদন্তে শুরু করে পুলিশ। জানা গিয়েছে, আমেরিকায় সিমরনের কোনও আত্মীয় নেই। তিনি ইংরেজিও বলতে পারেন না। তাঁর একটি মাত্র মোবাইল ফোনটি শুধুমাত্র ওয়াইফাই-তে কাজ করে। সেই ফোনেও তাঁকে পাওয়া যাচ্ছে না।

পুলিশ কিছু জায়গার সিসিটিভি ফুটেজে সংগ্রহ করেছিল, যেখানে দেখা যায়, সিমরন বারবার নিজের মোবাইলের দিকে দেখছেন এবং কাউকে খুঁজছেন বলে মনে হচ্ছিল। তবে তাঁর চোখে-মুখে ভয় বা উদ্বেগের ভাব দেখা যায়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিমরন 'অ্যারেঞ্জ ম্যারেজ'-এর জন্য আমেরিকা গিয়েছিলেন। কিন্তু এখন সন্দেহ হচ্ছে, এটা হয়তো আসল উদ্দেশ্য ছিল না। কেউ কেউ মনে করছেন, হয়তো বিনা খরচে আমেরিকায় যাওয়ার জন্য বিয়ের অজুহাত দেখানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতে তাঁর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে তাঁকে খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়েছে।

সিমরনের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন প্রায় ৬৮ কেজি। কপালের বাঁ পাশে ছোট একটি দাগ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তিনি ধূসর রঙের স্যুইটপ্যান্ট, সাদা টি-শার্ট ও কালো স্লিপার পরেছিলেন এবং তাঁর কানে ছিল হীরার মতো ছোট দুল। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। কোনও পাচারচক্র বা প্রতারণার ঘটনা রয়েছে কিনা, তাও তারা যাচাই করছে।


```