Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানকে সমর্থন! তুরস্কে কমল ভারতীয় পর্যটকের সংখ্যা, সিঁদুর অভিযানের পর ‘বয়কট’ সফল

‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়ায়নি তুরস্ক। বরং পাকিস্তানকে সরাসরি সমর্থন জানায় তারা।

পাকিস্তানকে সমর্থন! তুরস্কে কমল ভারতীয় পর্যটকের সংখ্যা, সিঁদুর অভিযানের পর ‘বয়কট’ সফল

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 11:57

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Attack) পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান (Operation Sindoor) করেছিল ভারত। সেই সময়ে পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল গুটিকয়েক দেশ, তার মধ্যে ছিল তুরস্ক (Turkey)। সেই কারণে ভারতীয়রা তুরস্ককে বয়কট করার ডাক দিয়েছিল। আর সেই ডাক যে সফল হয়েছে তা সাম্প্রতিক পরিসংখ্যানই স্পষ্ট হয়ে গেছে।

চলতি বছরের জুন মাসে ৩৬ শতাংশ কম ভারতীয় পর্যটক (Tourists) গিয়েছেন তুরস্কে। মে মাসে সেই পতনের হার ছিল ২৪ শতাংশ। সরকারি তথ্য বলছে, এই পতনের জেরে ২০২৫ সালের প্রথম ছ’মাসে তুরস্কে ভারতীয় পর্যটকের সংখ্যা কমেছে ১৫ শতাংশ।

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন ২০২৫-এ তুরস্কে গিয়েছেন ২৪ হাজার ২৫০ জন ভারতীয়। গত বছর জুনে সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৩০৭। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তুরস্কে গিয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ২১৫ জন ভারতীয় পর্যটক, যেখানে ২০২৪ সালের প্রথমার্ধে সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬৪ হাজার ৩৭৩।

‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাশে দাঁড়ায়নি তুরস্ক। বরং পাকিস্তানকে সরাসরি সমর্থন জানায় তারা। তারপর থেকেই তুরস্ক ঘুরতে না যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার জোরদার হয়। একাধিক অনলাইন ট্রাভেল এজেন্সি তুরস্কে বুকিং নেওয়া বন্ধ করে দেয় বা সতর্কবার্তা জারি করে। এর আগে মালদ্বীপের বিরুদ্ধেও এমনই জন-আন্দোলন দেখা গিয়েছিল, যার জেরে সেই দেশের পর্যটন ক্ষেত্রেও বড় ধাক্কা এসেছিল ভারতের দিক থেকে।

সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে স্পষ্ট করেছিলেন, ভারতের অভিযানের সময় তিনটি দেশ পাশে দাঁড়ায়নি তাঁদের। তিনি নাম না করলেও বোঝা যায়, সেই তিনটি দেশ ছিল চিন, তুরস্ক ও আজারবাইজান।

এদিকে এও জানা গেছে, তুরস্কে থাকা ভারতীয় সংস্থাগুলিও ক্ষতির মুখে পড়ছে। সেলেবি নামে একটি গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সংস্থাটির কর্মীদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, সেলেবি ইন্ডিয়ার মূল মালিকানাই ছিল তুরস্কের হাতে।


```