Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানের মাঝেই শ্রীনগর থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান

তথ্য বলছে, গত ১০০ দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে অন্তত ১২ জন জঙ্গি। এর মধ্যে ছ’জন পাকিস্তানের নাগরিক, বাকিরা স্থানীয়ভাবে নিয়োগ করা হয়েছিল। 

জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানের মাঝেই শ্রীনগর থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 August 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে (Jammu Kashmir Srinagar) পোস্টিং থাকাকালীন ব্যাটেলিয়ন হেডকোয়ার্টার থেকেই নিখোঁজ হয়ে গেলেন বিএসএফের এক জওয়ান (BSF Jawan)। বৃহস্পতিবার গভীর রাতে পন্থাচকের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকে নিখোঁজ (Missing) হন ওই জওয়ান। তাঁর নাম সুগম চৌধুরী।

এই খবর পাওয়ার পরই তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন তাঁর সহকর্মী জওয়ানরা। তবে আশপাশের এলাকায় তন্নতন্ন করে খোঁজা হলেও (Search Operation) এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। সূত্রের খবর, বিএসএফ জওয়ানের নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্ট দায়ের করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তদন্ত চলছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জম্মু-কাশ্মীর জুড়ে চলছে জঙ্গিদমন অভিযান। গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হানার (Pahalgam Attack) পর থেকেই রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতা তুঙ্গে। বিগত কয়েক মাসে একাধিক অভিযানে পরপর সাফল্য পেয়েছে সেনা-পুলিশ যৌথবাহিনী। পহেলগামে হামলাকারী জঙ্গিদেরও নিকেশ করা সম্ভব হয়েছে। এরই মধ্যে বিএসএফ জওয়ানের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

তথ্য বলছে, গত ১০০ দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিকেশ হয়েছে অন্তত ১২ জন জঙ্গি। এর মধ্যে ছ’জন পাকিস্তানের নাগরিক, বাকিরা স্থানীয়ভাবে নিয়োগ করা হয়েছিল। পহেলগাম হামলার মূল চক্রীকেও গত ২৮ জুলাই ‘অপারেশন মহাদেব’-এ নিকেশ করা হয় শ্রীনগরের দাচিগাঁও এলাকায়। ঠিক তার পরদিনই পুঞ্চ সেক্টরে শুরু হয় ‘অপারেশন শিবশক্তি’। সেখানে আরও দু’জন জঙ্গিকে খতম করা হয়।

জানা গেছে, গত কয়েক মাসে একাধিক জঙ্গি সহযোগী ও সন্দেহভাজনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। তবে মোট অভিযানের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ প্রতিটি সেক্টরে নিজস্ব স্তরে চলছে নিয়মিত তল্লাশি ও অভিযান।


```