Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

স্তনের ‘মাপ’ মনমতো হয়নি! গভীর রাতে পাটায়ার হোটেল থেকে পুলিশকে ফোন তিন ভারতীয় পর্যটকের

থাইল্যান্ডের পাটায়ায় ‘ফান ট্রিপ’ করতে গিয়ে উলটো ঝামেলায় পড়লেন তিন ভারতীয় পর্যটক। 

 

স্তনের ‘মাপ’ মনমতো হয়নি! গভীর রাতে পাটায়ার হোটেল থেকে পুলিশকে ফোন তিন ভারতীয় পর্যটকের

পাটায়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 July 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডে গিয়েছেন, আর পাটায়ায় একটু ‘ফান’ হবে না, তা কি হয়? এই মজাটাই যে 'সাজা' হয়ে গেল তিন ভারতীয় পর্যটকের। মাঝরাতেই তাঁদের হোটেল রুমে গিয়ে হাজির হল পুলিশ। কারণ, ওই তিনজন পর্যটক স্থানীয় এক বার গার্লের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বিষয়? ওই মেয়েটির বক্ষযুগলের মাপ নাকি তাঁদের মনমতো হয়নি! অতঃপর তর্ক, চিৎকার আর শেষমেশ পুলিশ ডেকে পাঠান পর্যটকেরা।

ঘটনা ঘটেছে ১৮ জুলাই, গভীর রাতে। স্থানীয় সংবাদমাধ্যম Pattaya Mail-এর খবর অনুযায়ী, রাত প্রায় ২.৩০ নাগাদ পাটায়া পুলিশ স্টেশনে ফোন করে সমস্যা জানান তিন ভারতীয়। পুলিশ পৌঁছনোর পর দেখা যায়, হোটেল রুমে রয়েছেন এক ৩৫-৪০ বছরের মহিলা।

পুলিশ সূত্রে খবর, মহিলাটি প্রথমে বেশ চমকে যান, তারপরে নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর বক্তব্য, তিন পর্যটকের প্রতি জন ৩,০০০ বাট (ভারতীয় মুদ্রায় জনপ্রতি ৮,০৩৩ টাকা) দেওয়ার কথা। অগ্রিম হিসেবে ১,০০০ বাট পাওয়ার পর তিনি তাঁদের সঙ্গে হোটেলে যান। অভিযোগ, সেখানে গিয়েই মেয়েটিকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলতে শুরু করে। এমনকী, তাঁর স্তনের আকার নিয়ে কটাক্ষ করেন পর্যটকরা।

মহিলা হোটেল ছেড়ে চলে যেতে বাধ্য হন। তবে দাবি করেন, চুক্তি অনুযায়ী বাকি টাকা যেন তাঁকে দেওয়া হয়। পর্যটকরা তাঁকে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে হোটেল ছাড়েন। কিন্তু টাকা তুলে যখন ফিরছিলেন, তখনই তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তারপরই পুলিশ গোটা ঘটনার তদন্ত করে।


```