দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বিবাদ বহুদিনের। তবে সাধারণ মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা এই প্রথম।

শেষ আপডেট: 24 July 2025 14:50
দ্য ওয়াল ব্যুরো: নতুন দুটি দেশের মধ্যে সংঘর্ষ শুরু হল। তাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বৃহস্পতিবার সকালে তুমুল গোলাগুলি চলে। সংঘর্ষে তাইল্যান্ডের আটজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। বহু মানুষ আহত। তাইল্যান্ড কর্তৃপক্ষ অভিযোগ করেছে, কম্বোডিয়ার সেনা একতরফা হামলা চালিয়েছে। কম্বোডিয়া সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি।
দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত বিবাদ বহুদিনের। তবে সাধারণ মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা এই প্রথম।
বিবিসি জানিয়েছে, লড়াই এখনও চলছে। কম্বোডিয়ার উত্তর-পশ্চিম অংশের অদ্দার মিনচেই প্রদেশের বিখ্যাত মোয়ান থম মন্দিরের কাছে গোলাগুলি চলছে। প্রাণ বাঁচাতে মানুষ নিরাপদ স্থানের দিকে ছুটছে। দু'পক্ষই ড্রোন ব্যবহার করছে।
এই সংঘাতে বিপদ আরও বাড়ল তাইল্যান্ডের সদ্য বরখাস্ত প্রধানমন্ত্রী পেট্রংগতার্ন শিনাওয়াত্রার। ৩৯ বছর বসয়ি সাবেক প্রধানমন্ত্রী গদি হারান গতমাসের গোড়ায়। কম্বোডিয়ার সাবেক শাসক হুন শেনের সঙ্গে তাঁর ফোনালাপের অডিও ভাইরাল হয়। হুন শেনকে আঙ্কেল সম্মোধন করে
শিনাওয়াত্রা একজন তাই সেনা কমান্ডারের নিন্দা করেন। প্রধানমন্ত্রীর মুখে।নিজের দেশের সেনাকর্তার নিন্দা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাই জনতা। ডাইল্যান্ডের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে।