সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক ট্রান্স নারী ওই ব্যক্তিকে ঘিরে ধরে প্রকাশ্য রাস্তায় ধাওয়া করছেন এবং জুতো-চটি দিয়ে মারধর করছেন। পর্যটকদের ভিড়ে এমন দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

ছবি - ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 5 January 2026 19:16
দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডের (Thailand) জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাটায়ার ওয়াকিং স্ট্রিটে (Pattaya Walking Street) এক ভারতীয় পর্যটককে মারধরের (Indian Tourist) অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার (Viral Video) পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ২৭ ডিসেম্বর। অভিযোগ, যৌন পরিষেবার বকেয়া টাকা নিয়ে বিবাদের জেরে কয়েকজন থাই ট্রান্স নারী যৌনকর্মী (Sex Workers) ওই ভারতীয় পর্যটকের উপর হামলা চালান।
খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটা নাগাদ পাটায়া ওয়াকিং স্ট্রিটের প্রবেশমুখে পৌঁছয় সাওয়াং বরিবুন ধাম্মাস্থান ফাউন্ডেশনের উদ্ধারকারী দল। সেখানে তাঁরা ওই বিদেশি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁর পরিচয় প্রকাশ করে সংবাদমাধ্যম জানায়, আহত ব্যক্তির নাম রাজ জাসুজা (৫২), তিনি ভারতের নাগরিক।
উদ্ধারকারীরা জানান, ওই পর্যটকের মুখে এবং মাথার পেছনের দিকে আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাঁকে পাট্টামাকুন হাসপাতালে ভর্তি করা হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক ট্রান্স নারী ওই ব্যক্তিকে ঘিরে ধরে প্রকাশ্য রাস্তায় ধাওয়া করছেন এবং জুতো-চটি দিয়ে মারধর করছেন। পর্যটকদের ভিড়ে এমন দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। যদিও ভিডিও'র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
An Indian man who refuses to pay for a "service" is beaten by a group of trans men in Thailand. pic.twitter.com/oSYav9bjg4
— RadioGenoa (@RadioGenoa) January 3, 2026
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার প্রত্যক্ষদর্শী ১৯ বছরের এক থাই যুবক, ফংফন উদ্ধারকারীদের জানান - ওয়াকিং স্ট্রিটের প্রবেশমুখে ওই ভারতীয় পর্যটক ও এক ট্রান্স নারী যৌনকর্মীর মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি ও মারধর হয়, তারপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অভিযোগ, ওই ট্রান্স নারী পরে তাঁর আরও কয়েকজন পরিচিতকে ডেকে আনেন। এরপর একাধিক ব্যক্তি একসঙ্গে হামলা চালান ওই পর্যটকের উপর। তার জেরেই তিনি গুরুতরভাবে আহত হন বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
যৌন পরিষেবার বকেয়া টাকা সংক্রান্ত বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হলেও, থাই কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে সমস্ত তথ্য নিশ্চিত করেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।