Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিদেশে মোদীর 'চায়ে পে চর্চা', ভারতীয় বংশোদ্ভূতর দোকান থেকে চা খেলেন, সঙ্গী স্টারমারও

চায়ের স্টলটি বসেছিল চেকার্সের সবুজ লনে। আকিলের স্টার্টআপ 'আমালা চা' লন্ডনে ইতিমধ্যেই জনপ্রিয়। 

বিদেশে মোদীর 'চায়ে পে চর্চা', ভারতীয় বংশোদ্ভূতর দোকান থেকে চা খেলেন, সঙ্গী স্টারমারও

ব্রিটেনে চা খাচ্ছেন নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 July 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের (UK) চেকার্সে প্রধানমন্ত্রীদের বৈঠকে জমল 'চায়ে পে চর্চা'। ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর চায়ের কাপ হাতে দেখা গেল দুই প্রধানমন্ত্রী — নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কিয়ার স্টারমারকে (Keir Starmer)। আর সেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে এলেন এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ লন্ডনের চায়েওয়ালা - আকিল প্যাটেল (Akhil Patel)।

চায়ের স্টলটি বসেছিল চেকার্সের সবুজ লনে। আকিলের স্টার্টআপ 'আমালা চা' (Amala Chay) লন্ডনে ইতিমধ্যেই জনপ্রিয়। এবার দুই প্রধানমন্ত্রীদের জন্য নিজেই চা বানিয়ে আরও খ্যাতি পেলেন আকিল। স্টারমারকে এক কাপ চা হাতে দেওয়ার পর আকিলের সবচেয়ে আলোচিত উক্তি ছিল মোদীর উদ্দেশে, ''একজন চাওয়ালার পক্ষে থেকে অন্য এক চাওয়ালাকে...''

আকিলের কথা শুনে প্রধানমন্ত্রী মোদী হেসে সাড়া দেন। পরে টুইটে লেখেন, “ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে চেকার্সে চায়ে পে চর্চা জমে গেছে… ভারত-ব্রিটেন সুসম্পর্কের ভীত আরও মজবুত।”

Modi tea moment

২০১৯ সালে আকিল প্যাটেল ‘আমালা চা’ চালু করেন। সেই সংস্থার তরফে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও এখন ভাইরাল। ক্যাপশনে তিনি লেখেন, “নরেন্দ্র মোদী আর কিয়ার স্টারমারকে চা পরিবেশন করছি। কী অদ্ভুত দিন!”


```