Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

দুই সন্তানকে খুনের অভিযোগ স্বামীর! আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির পাশাপাশি প্রিয়থার্সিনী নটরাজনকেও বাড়ির ভিতরে দেখতে পায়। একটি শোওয়ার ঘর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ পুলিশ ও চিকিৎসকরা জীবনরক্ষার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ঘটনাস্থলেই দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়।

দুই সন্তানকে খুনের অভিযোগ স্বামীর! আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা

ধৃত মহিলা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 January 2026 13:18

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে (USA New Jersey) দুই নাবালক সন্তানকে খুনের (Children Death) অভিযোগে গ্রেফতার হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা (Indian Origin Woman Arrested)। অভিযুক্তের নাম প্রিয়থার্সিনী নটরাজন (৩৫)। মঙ্গলবার নিউ জার্সির হিলসবরো এলাকার নিজস্ব বাসভবনেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রশাসন।

সোমারসেট কাউন্টির প্রসিকিউটর জন ম্যাকডোনাল্ড বুধবার এক বিবৃতিতে জানান, ১৩ জানুয়ারি সন্ধে প্রায় সাড়ে ছ’টা নাগাদ ৯১১ নম্বরে ফোন করেন এক ব্যক্তি - যিনি ওই দুই শিশুর বাবা বলে মনে করা হচ্ছে। ফোন করে তিনি জানান, অফিস থেকে বাড়ি ফিরে দেখেন তাঁর দুই ছেলে (বয়স ৫ ও ৭) অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং মনে হচ্ছে তাঁর স্ত্রী তাঁদের কিছু করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির পাশাপাশি প্রিয়থার্সিনী নটরাজনকেও বাড়ির ভিতরে দেখতে পায়। একটি শোওয়ার ঘর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ পুলিশ ও চিকিৎসকরা জীবনরক্ষার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ঘটনাস্থলেই দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় প্রিয়থার্সিনী নটরাজনের বিরুদ্ধে দুটি খুনের মামলা এবং বেআইনি উদ্দেশ্যে অস্ত্র রাখার অভিযোগে তৃতীয় ডিগ্রির একটি মামলা রুজু করা হয়েছে। তাঁকে গ্রেফতার করে সোমারসেট কাউন্টি জেলে পাঠানো হয়েছে। আদালতে ডিটেনশন হিয়ারিংয়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

ঘটনার তদন্তে নেমেছে হিলসবরো টাউনশিপ পুলিশ, সোমারসেট কাউন্টি প্রসিকিউটরের দফতরের মেজর ক্রাইমস ইউনিট, ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম এবং নিউ জার্সির নর্দার্ন রিজিওনাল মেডিক্যাল এক্সামিনারের দফতর।

প্রসিকিউটরের বিবৃতি অনুযায়ী, খুব শীঘ্রই ময়নাতদন্ত করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই শিশুদের মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি স্পষ্ট হবে।

আমেরিকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, এত কম বয়সি দুই শিশুর মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে পরিবারিক পরিস্থিতি ও ঘটনার নেপথ্য কারণ।


```