Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

খুব মজা পেয়েছি, আমেরিকায় যৌন হেনস্তাকারী বৃদ্ধকে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের

অভিযুক্ত যুবক জানিয়েছে, সে বছরখানেক ধরে একজন যৌন হেনস্তায় অভিযুক্তকে খুনে জন্য অপেক্ষা করছিল।

খুব মজা পেয়েছি, আমেরিকায় যৌন হেনস্তাকারী বৃদ্ধকে খুন ভারতীয় বংশোদ্ভূত যুবকের

২৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত ওই যুবকের নাম বরুণ সুরেশ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 25 September 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক ভারতীয় বংশোদ্ভূত যুবক মার্কিন এক নাগরিককে কুপিয়ে খুন করেছে। অভিযুক্ত যুবক জানিয়েছে, সে বছরখানেক ধরে একজন যৌন হেনস্তায় অভিযুক্তকে খুনে জন্য অপেক্ষা করছিল। ২৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত ওই যুবকের নাম বরুণ সুরেশ। ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট-এ সে ৭১ বছর বয়সি ডেভিড ব্রিমারকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে খুন করেছে বলে নিজেই স্বীকার করেছে।

অভিযুক্ত জানিয়েছে, ব্রিমারের উপর আলাদা করে কোনও রাগ তার ছিল না। কিন্তু, সে চাইছিল একজন যৌন হেনস্তায় অভিযুক্তকে খুন করে মজা পেতে। উল্লেখ্য, পুলিশ ঘটনাস্থল থেকেই সুরেশকে গ্রেফতার করে, ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ব্রিমারের বিরুদ্ধে শিশুকে যৌন হেনস্তার অভিযোগ ছিল। তাই তাকে অসংখ্যবার ছুরি মারে সুরেশ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি ব্রিমারকে।

পুলিশকে সুরেশ বলেছে, তার অনেকদিন ধরে সুপ্ত বাসনা ছিল যে, সে একনজ যৌন হেনস্তাকারীকে খুন করবে। তার যুক্তি, এরা শিশুকে কষ্ট দিয়েছে এবং তাদের বাঁচার কোনও অধিকার নেই। তদন্তে জানা গিয়েছে, সুরেশ ক্যালিফোর্নিয়ার মেগানস ল ডেটাবেস থেকে ব্রিমারকে চিহ্নিত করে এবং তার তথ্যতালাশ করে। ১৯৯৫ সালে শিশু যৌন হেনস্তার অপরাধে ব্রিমারের ৯ বছর কারাবাস হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, সুরেশ ও ব্রিমারের মধ্যে আগের কোনও শত্রুতা বা পরিচিতি ছিল না।

খুনের দিন সুরেশ ব্যাগে ছুরি নিয়ে একজন সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টের বেশে দরজায় দরজায় কাজ খোঁজার ছদ্মবেশে বেরয়। তার কাছে ছিল অফিস ব্যাগ, নোটবুক। ডেভিড ব্রিমারের বাড়ি পৌঁছে সে তার পরিচয় দেয়। সৌজন্য বিনিময়ের জন্য করমর্দন করে এবং বলে, আমি জানি আমি ঠিক মানুষটির কাছেই এসেছি।

তা শুনেই ব্রিমার ছুটে পালানোর চেষ্টা করেন। কয়েকটি বাড়ি টপকে একটি গ্যারাজে লুকিয়ে পড়ার চেষ্টা করেও। কিন্তু সুরেশ তাঁকে ধাওয়া করে ছুরি মারে। ব্রিমার চিৎকার করার চেষ্টা করলে তাঁর নলি কেটে দেয় সুরেশ। সুরেশের ফোন থেকে ব্রিমারের বেশ কয়েকটি ছবি মিলেছে, যেগুলি ল ওয়েবসাইটে আপলোড করা ছিল। ধরা পড়ার পর সুরেশ পুলিশকে জানিয়েছে, ব্রিমারকে সে বেছে নিয়েছিল তাঁর বয়সের কথা ভেবে। এমনকী ব্রিমারকে খুন করে সে নির্ভেজাল আনন্দ পেয়েছে বলে জানিয়েছে পুলিশকে।


```