Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে শুধু ‘হ্যালো’ বলতে ৪০০ কিমি দূর থেকে এলেন প্রবাসী ভারতীয়, হাত মিলিয়ে স্বপ্নপূরণ

পাঁচ দেশ ঘুরে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের তৃতীয় পর্বে শনিবার তিনি পৌঁছেছেন আর্জেন্টিনায়। 

মোদীকে শুধু ‘হ্যালো’ বলতে ৪০০ কিমি দূর থেকে এলেন প্রবাসী ভারতীয়, হাত মিলিয়ে স্বপ্নপূরণ

ফাইল ছবি

শেষ আপডেট: 5 July 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: ৪০০ কিলোমিটার! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে এতটা পথ পাড়ি দিলেন এক প্রবাসী ভারতীয় (NRI Man)। তবে এই কষ্ট তাঁর সার্থকই হয়েছে। শুধু দেখা নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে হাতও মেলাতে (Handshake) পেরেছেন তিনি।

পাঁচ দেশ ঘুরে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের তৃতীয় পর্বে শনিবার তিনি পৌঁছেছেন আর্জেন্টিনায় (Argentina)। সেখানে পৌঁছনোর পরই প্রবাসী ভারতীয়দের মধ্যে মোদীকে নিয়ে চরম উন্মাদনা দেখা যায়। আর ওই ভারতীয়দের মধ্যে ছিলেন বিজয় কুমার (Vijay Kumar)। তিনিই ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে দেখা করতে এসেছিলেন মোদীর সঙ্গে।

ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে। বিষয়টি নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বিজয় বলেন, ‘‘আমি রোসারিও থেকে এসেছি, যা এখান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে 'হ্যালো' বলার জন্য এই দীর্ঘ সফর করেছি। সৌভাগ্যক্রমে ওঁর সঙ্গে হাত মেলানোরও সুযোগ পেয়েছি।’’

এর আগে নরেন্দ্র মোদী ঘানায় এবং ত্রিনিদাদ-টোবাগোয় সফর করেছেন। আর্জেন্টিনা সফরের পরে তাঁর পরবর্তী গন্তব্য ব্রাজিল ও নামিবিয়া। শনিবার আর্জেন্টিনার রাজধানীতে দ্বিপাক্ষিক সফরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। এই সফরে তাঁর আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলে-র সঙ্গে বৈঠক হওয়ার কথা।

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সাক্ষাৎ তাঁদের কাছে এক আবেগঘন মুহূর্ত বলেই দাবি করছেন প্রবাসীরা। এই সফরে বাণিজ্য, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা নিয়ে ভারত-আর্জেন্টিনার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা।

বিদেশ মন্ত্রকের সূত্র অনুযায়ী, এই সফরের লক্ষ্য ভারত-লাতিন আমেরিকা এবং আফ্রিকার সঙ্গে সহযোগিতার পরিসর আরও বিস্তৃত করা। মোদীর এই সফরকে কৌশলগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।


```