Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Iran Israel Conflict: ওমানের জাহাজে ড্রোন হামলা, আরব দুনিয়ার সংঘাতে প্রথম ভারতীয়র মৃত্যু

ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মানববিহীন ড্রোনের আঘাতে আগুন ধরে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। শনিবারের এই ঘটনার কথা সোমবার নিশ্চিত করেছে ওমানের প্রশাসন। 

Iran Israel Conflict: ওমানের জাহাজে ড্রোন হামলা, আরব দুনিয়ার সংঘাতে প্রথম ভারতীয়র মৃত্যু

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 March 2026 17:14

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার উত্তেজনার (Middle East Conflict) আঁচে এবার প্রাণ হারালেন এক ভারতীয়ও (Indian Died In Oman)। আমেরিকার মদতে ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল (US-Israel Iran Conflict)। তাতে একাধিক প্রাণহানি হয়েছে, মারা গেছেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইও (Ayatolla Khameini)। এরই পাল্টা হামলা চালানো শুরু করেছে ইরান। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে পড়ছে তাদের ড্রোন। আর তাতেই প্রাণ গেছে এক ভারতীয়র।

ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মানববিহীন ড্রোনের আঘাতে (Drone Attack In Oman Boat) আগুন ধরে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। শনিবারের এই ঘটনার কথা সোমবার নিশ্চিত করেছে ওমানের প্রশাসন। জানানো হয়েছে, মাসকাট গভর্নরেটের পোর্ট সুলতান কাবুস থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে হামলাটি ঘটে। আক্রান্ত জাহাজটির নাম ‘এমকেডি ভিয়োম’ (MKD VYOM)। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এই ট্যাঙ্কারটিতে হামলার সময় প্রায় ৫৯,৪৬৩ মেট্রিক টন পণ্য বোঝাই ছিল।

কর্তৃপক্ষের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, একটি মানববিহীন জলযান সরাসরি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত হানে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ভারতীয় কর্মী। জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন - এর মধ্যে ১৬ জন ভারতীয়, চার জন বাংলাদেশি এবং এক জন ইউক্রেনীয়।

বাকি সদস্যদের উদ্ধার করে পানামর বাণিজ্যিক জাহাজ ‘এমভি স্যান্ড’। উদ্ধারকাজে সমন্বয় করে ওমানের সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে রয়্যাল নেভি অফ ওমান (Royal Navy of Oman) একটি নৌযান মোতায়েন করেছে এবং ওই জলপথে চলাচলকারী জাহাজগুলিকে সতর্কবার্তা পাঠানো হচ্ছে।

এই হামলার নেপথ্যে কারা, তা এখনও প্রকাশ্যে আনেনি প্রশাসন। তবে হরমুজ প্রণালী ঘিরে ক্রমবর্ধমান সামরিক টানাপড়েনের প্রেক্ষাপটে সন্দেহের তির ইরানের দিকে। ইজরায়েল ও আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার পর থেকেই উপসাগরীয় জলসীমায় উত্তেজনা বেড়েছে।

খামেনেই হত্যাকাণ্ডের পর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজে এটি দ্বিতীয় বড় আক্রমণ। এর আগে পালাউ পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের একটি ট্যাঙ্কার মুসানদাম উপদ্বীপের কাছে আক্রান্ত হয়েছিল। সেই জাহাজে ১৫ জন ভারতীয় নাবিক ছিলেন, আহত হন চার জন।

হরমুজ প্রণালী - যা পারস্য উপসাগরের প্রবেশদ্বার, বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত সামুদ্রিক করিডর। সেখানে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক জ্বালানি পরিবহণে গভীর উদ্বেগ তৈরি করছে। সমুদ্রের বুকে বাড়তে থাকা এই সংঘাতের পরিণতি কোথায় গিয়ে থামবে, তা নিয়েই এখন বিশ্বজুড়ে প্রশ্ন।


```