Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যুদ্ধ বাড়লে আরও জওয়ানের প্রাণহানির আশঙ্কা রয়েছে, ইরান অভিযানে ৩ মার্কিন সেনার মৃত্যুতে আশঙ্কা ট্রাম্পের

ইরান-আমেরিকা সামরিক সংঘাত (Iran US Conflict) ভয়াবহ আকার ধারণ করেছে। রবিবার মার্কিন সামরিক বাহিনী (US Army) জানিয়েছে, ইরানের ওপর হামলায় ৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। 

যুদ্ধ বাড়লে আরও জওয়ানের প্রাণহানির আশঙ্কা রয়েছে, ইরান অভিযানে ৩ মার্কিন সেনার মৃত্যুতে আশঙ্কা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 March 2026 15:35

দ্য ওয়াল ব্যুরো: ইরান-আমেরিকা সামরিক সংঘাত (Iran US Conflict) ভয়াবহ আকার ধারণ করেছে। রবিবার মার্কিন সামরিক বাহিনী (US Army) জানিয়েছে, ইরানের ওপর হামলায় ৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। ভয়াবহ এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, “দুর্ভাগ্যবশত, যুদ্ধের তীব্রতা বাড়লে আগামী দিনগুলিতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

কুয়েতে মোতায়েন ছিলেন নিহত সেনারা

সূত্রে জানা গিয়েছে, নিহত তিন সেনাই মার্কিন সেনাবাহিনীর সদস্য। কুয়েতে মোতায়েন থাকা একটি লজিস্টিকস ইউনিটে কর্মরত ছিলেন তাঁরা। ইরান ও আমেরিকার এই সঙ্ঘাতে মার্কিন সেনাদের (US Army) মৃত্যুর ঘটনা এটাই প্রথম। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে ঘটনার নির্দিষ্ট সময় বা স্থান গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরানের পালটা হানায় এই সেনারা প্রাণ হারিয়েছেন।

ট্রাম্পের শোকবার্তা ও প্রতিশোধের অঙ্গীকার

রবিবার বিকেলে সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ভিডিও বার্তা পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি নিহত সেনাদের “দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী প্রকৃত দেশপ্রেমিক” বলে আখ্যা দেন। তবে একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, “আমাদের এই ন্যায্য অভিযান জারি থাকবে এবং তাঁদের এই মৃত্যুর বদলা নেওয়া হবে।” ট্রাম্প টেলিফোনে ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই সংঘাত অন্তত “চার সপ্তাহ” চলতে পারে।

আরবদুনিয়ায় ইরানের পালটা আঘাত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর ইরান ফুঁসছে। তারা বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালাচ্ছে। ইরানের রেভোলিউশনারি গার্ড হুমকি দিয়েছে, তারা ইতিহাসের “সবচেয়ে তীব্র আক্রমণ” চালানোর প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য হবে ইজরায়েলি এবং আমেরিকান সামরিক স্থাপনা।

সংঘাত শুরু হওয়ার আগেই ট্রাম্প আরব দুনিয়ায় গত কয়েক দশকের মধ্যে বৃহত্তম মার্কিন সামরিক উপস্থিতি নিশ্চিত করেছিলেন। মোতায়েন করা হয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিংকনের মতো বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীগুলি। একদিকে ইরানের বদলার হুমকি, অন্যদিকে ট্রাম্পের কঠোর অবস্থান—এই দুইয়ের চাপে আরবদুনিয়ার পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।


```