রাজস্থানের ভিলওয়ারা জেলায় বনের মধ্যে থেকে উদ্ধার হল মাত্র ১৫ দিনের এক নবজাতক। মুখে পাথর ঢুকিয়ে আঠা দিয়ে সিল করা ছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সাম্প্রতিক সময়ে একের পর এক শিশুকে ত্যাগের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 24 September 2025 09:53
দ্য ওয়াল ব্যুরো: ভারত-মার্কিন সম্পর্কের (India-US relationship) টানাপোড়েন বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, the Prime Minister of India) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চাইছেন। আমেরিকা সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (India’s foreign affairs minister S Jaishankar) এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল (India's Commerce Minister Piyush Goyal) মার্কিন কর্তাদের কাছে ভারতের প্রস্তাবটি পেশ করেছেন। নয়াদিল্লির আশা, নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভা শেষে এই ব্যাপারো অগ্রগতি হতে পারে।
ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা নতুন করে শুরু হয়েছে। সেই উদ্দেশ্য পীযুষ গয়াল আমেরিকা গিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জয়শঙ্কর। তবে তিনিও বাণিজ্য আলোচনার শরিক।
ট্রাম্পের সঙ্গে হালে প্রধানমন্ত্রী মোদীর টেলিফোনে কথা হয়। মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক শুভেচ্ছা জানিয়েছেন। কালক্ষেপ না করে মোদীও ইতিবাচক প্রতিক্রিয়া দেন।
এই প্রেক্ষাপটে দুই নেতার মুখোমুখি কথা হলে বাণিজ্য বিবাদ অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন নয়াদিল্লির বিদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তারা।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে মার্কিন কর্তারা এখন নিউইয়র্কে আছেন। সেখানেই বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক হয় জয়শঙ্করের। ভারতের বিদেশ মন্ত্রী কথা বলেছেন সার্জিও গোরের সঙ্গেও। এই মার্কিন আধিকারিকের ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হয়ে আসার কথা। ট্রাম্প তাঁকে নির্বাচিত করেছেন। এবার মার্কিন সেনেট সায় দিলেই তিনি নয়াদিল্লি চলে আসবেন। জয়শঙ্কর তাঁকে জানিয়েছেন, মার্কিন শুল্কের ফলে আমেরিকার সঙ্গে ভারতের বিপুল বাণিজ্য ঘাটতি তৈরি হবে দীর্ঘমেয়াদে যা দু দেশের জন্যই সমস্যা ডেকে আনবে।
মার্কিন কর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়ালও মোদী-ট্রাম্প বৈঠকের বিষয়ে দৌত্য চালিয়ে যাচ্ছেন। ভারতীয় কর্তারা মনে করছেন, এতেই শুল্ক নিয়ে দু দেশের সম্পর্কের টানাপোড়েনের ইতি ঘটতে পারে।