Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলা, সাহায্যে ভারত, নাবিকদের খোঁজে চলছে তল্লাশি

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪ মার্চ শ্রীলঙ্কার গলে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে IRIS Dena ডুবে যায়। 

শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলা, সাহায্যে ভারত, নাবিকদের খোঁজে চলছে তল্লাশি

ইরানের জাহাজে মার্কিন হামলা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 March 2026 21:43

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে ভারতীয় নৌবাহিনী। বিপদ সঙ্কেত পাওয়ার পরপরই বিমান ও জাহাজ পাঠিয়ে নিখোঁজ নাবিকদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারত।

মঙ্গলবার ভোরে ইরানের ফ্রিগেট IRIS Dena থেকে পাঠানো বিপদ সঙ্কেত পৌঁছায় কলম্বোর মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারে (MRCC)। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় নৌবাহিনী উদ্ধার অভিযানে সহায়তার সিদ্ধান্ত নেয়। ৪ মার্চ সকাল ১০টা নাগাদ একটি দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান পাঠানো হয়। প্রয়োজনে দ্রুত নামানোর জন্য লাইফ র‍্যাফ্ট-সহ আরেকটি বিমানও প্রস্তুত রাখা হয়েছিল।

এদিকে কাছাকাছি এলাকায় থাকা ভারতীয় পালতোলা প্রশিক্ষণ জাহাজ INS Tarangini-কে উদ্ধার অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জাহাজটি বিকেল ৪টের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই শ্রীলঙ্কা নৌবাহিনী ও অন্যান্য সংস্থা উদ্ধারকাজ শুরু করেছিল। পরে কোচি থেকে জরিপ জাহাজ INS Ikshak-কেও পাঠানো হয়, যা এখনও এলাকায় থেকে নিখোঁজ নাবিকদের খোঁজ চালাচ্ছে।

ভারতীয় নৌবাহিনী ও শ্রীলঙ্কা কর্তৃপক্ষ যৌথভাবে এই তল্লাশি অভিযান চালাচ্ছে

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৪ মার্চ শ্রীলঙ্কার গলে উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে IRIS Dena ডুবে যায়। বিস্ফোরণের পর ভোরে বিপদ সঙ্কেত পাঠানো হলেও উদ্ধারকারী জাহাজ পৌঁছানোর আগেই জাহাজটি ডুবে যায়।

জাহাজটি ভারতের বিশাখাপত্তনমে একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর ইরানে ফিরছিল। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই ঘটনাকে 'সমুদ্রে নৃশংসতা' বলে মন্তব্য করেন। তাঁর দাবি, প্রায় ১৩০ জন নাবিক থাকা জাহাজটিতে আন্তর্জাতিক জলসীমায় কোনও সতর্কতা ছাড়াই হামলা করা হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগনে এই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, টর্পেডো হামলার মাধ্যমে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি, ইরানকে ঘিরে চলা সংঘাতের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

এদিকে শ্রীলঙ্কা এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। একই সময়ে ইরানের আরেকটি যুদ্ধজাহাজ IRIS Bushehr, যাতে প্রায় ৩০০ জন নাবিক ও ক্যাডেট রয়েছে, শ্রীলঙ্কার জলসীমার দিকে এগিয়ে এসেছে বলেও জানা গেছে।


```