Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'শুল্ক শূন্যে আনতে চেয়েছিল ভারত, কিন্তু...', মোদী-পুতিন-শি সাক্ষাৎ হতেই সুর চড়ালেন ট্রাম্প

বিষয় হল, ঠিক এমন সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন চিনে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে এসসিও সামিটের বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী।

'শুল্ক শূন্যে আনতে চেয়েছিল ভারত, কিন্তু...', মোদী-পুতিন-শি সাক্ষাৎ হতেই সুর চড়ালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 September 2025 20:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে ফের কড়া সুরে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার তিনি দাবি করেছেন, ভারত (India) নাকি শুল্ক (Tariff) শূন্যে নামাতে চেয়েছিল! কিন্তু তাতে তিনি রাজি হননি। কেন? ট্রাম্পের কথায় অনেক দেরি হয়ে গেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের বাণিজ্য নীতি নিয়ে যে একতরফা অভিযোগ তুলেছিলেন, এ দিনও সেই সুরই শোনা গেছে তাঁর মন্তব্যে। ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “ভারত আমাদের কাছে বিশাল অঙ্কের পণ্য বিক্রি করে, অথচ আমরা তাদের কাছে কিছুই বিক্রি করতে পারি না। এত বছর ধরে একপেশে সম্পর্ক চলছে। কারণ, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি হারে শুল্ক ধার্য করেছে। ফলে আমাদের ব্যবসাগুলি ভারতীয় বাজারে ঢুকতেই পারছে না।”

তিনি আরও দাবি করেন, “এখন ওরা শুল্ক শূন্যে নামাতে চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বহু বছর আগে এটা করা উচিত ছিল।”

ট্রাম্পের এই দাবি ইতিমধ্যেই নাকচ করেছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানিয়েছে, বাজার পরিস্থিতি এবং জনস্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকার করা হবে না। বিশেষ করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।

বিষয় হল, ঠিক এমন সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন চিনে (China) শি জিনপিং (Xi Jinping) এবং ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে এসসিও সামিটের বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই আলাপচারিতা বিশ্ব রাজনীতির জন্য ভীষণভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ, এই সামিটে অংশগ্রহণকারী দেশগুলিকে 'আমেরিকা বিরোধী' বলে অভিহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তেল বিক্রির ইস্যুতে রাশিয়াকেও নিশানা করেছিলেন তিনি।

চিনের এসসিও সামিটে আবার অভিনব চিত্রও ধরা পড়ে। সম্মেলনস্থল থেকে দ্বিপাক্ষিক বৈঠকের জায়গায় একই গাড়িতে যাত্রা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সূত্রের খবর, বৈঠকের আগে প্রায় দশ মিনিট মোদীর জন্য অপেক্ষা করেন পুতিন। তারপর নিজস্ব গাড়িতেই (Own Car) তাঁকে নিয়ে যান রিটজ-কার্লটন হোটেলে। শুধু তাই নয়, পৌঁছনোর পরও প্রায় ৪৫ মিনিট গাড়িতেই আলোচনা চালান দুই নেতা। পরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলতে থাকে দ্বিপাক্ষিক বৈঠক (Meeting)।

অন্যদিকে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, নরেন্দ্র মোদী এবং পুতিনকে একসঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেছিল। সব মিলিয়ে মনে করা হচ্ছে, নিজেকে 'একঘরে' মনে করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদী-পুতিন-শি এক হওয়ায় চাপ বাড়ছে তাঁর ওপর।

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ভারতের পণ্যের উপর টানা দুটি ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ অনেকটাই ব্যক্তিগত ক্ষোভ থেকে নেওয়া। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কূটনীতি নয়, বরং ব্যক্তিগত বিদ্বেষ ও হঠকারী সিদ্ধান্তই ট্রাম্পকে চালিত করছে। এখন তাঁর এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে আন্তর্জাতিক সম্পর্ক কোন পথে এগোয়, সেটাই দেখার।


```