জেলেনস্কির কথায়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভারত মোটের উপর ইউক্রেনের পাশেই ছিল (India mostly with us in war against Russia, says Volodymyr Zelensky) । তিনি আশাবাদী ভারত ইউক্রেনের পাশেই থাকবে। তবে রাশিয়ার থেকে ভারতের জ্বালানি ক্রয় নিয়ে ট্রাম্পের অভিযোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খানিক স্বস্তি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

শেষ আপডেট: 24 September 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: সময় ভাল যাচ্ছে না ডোনাল্ড (Donald Trump) । মঙ্গলবার রাতে নিউইয়র্কে তিক্ত অভিজ্ঞতা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে প্রথমে হোঁচট খান এসক্যালেটর মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায়। তারপর ভাষণ শুরু করলে কাজ করেনি টেলিপ্রম্পটার। আর ভাষণে ভারত ও চিনের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ করেছিলেন ইউক্রেন যুদ্ধ (Ukraine-Russia war), স্বয়ং সে দেশের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky) তা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন।
ট্রাম্প প্রশাসন এর আগে অভিযোগ তোলে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল।কিনে ভারত মস্কোকে অর্থ জোগাচ্ছে। এইভাবে পরোক্ষে ইউক্রেনের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ভারতের জন্য নির্ধারিত মার্কিন শুল্কের ৫০ শতাংশের ২৫ শতাংশই জরিমানা।
জেলেনস্কির কথায়, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভারত মোটের উপর ইউক্রেনের পাশেই ছিল (India mostly with us in war against Russia, says Volodymyr Zelensky) । তিনি আশাবাদী ভারত ইউক্রেনের পাশেই থাকবে। তবে রাশিয়ার থেকে ভারতের জ্বালানি ক্রয় নিয়ে ট্রাম্পের অভিযোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খানিক স্বস্তি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, জ্বালানি কেনার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। আশাকরি ভারত সরকার এই বিষয়ে ভাবনাচিন্তা করে এবং অবস্থান বদল করবে। তবে ট্রাম্পের সুরে সুর মিলিয়ে জেলনেস্কি ভারতকে কাঠগড়ায় তোলেননি।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় যোগ দিতে জেলেনস্কিও এখন নিউইয়র্কে আছেন। সেখানে ফক্স নিউজকে সাক্ষাৎকারে ট্রাম্পের সবশেষ বিস্ফোরক মন্তব্যের বিষয় উত্থাপিত হয়। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশনে ট্রাম্প ভারতীয় সময় মঙ্গলবার রাতে বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ভারত ও চিন মিলে রাশিয়াকে মোটা অঙ্কের অর্থ সহায়তা করেছে।
ট্রাম্পের নতুন অভিযোগ নিয়ে ভারত এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। কোনও কোনও মহলের মতে, নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যকে উপেক্ষা করতে পারে। কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আমেরিকায় এখন ভারত-মার্কিন শুল্ক আলোচনা চলছে। নয়াদিল্লি চেষ্টা চালাচ্ছে মোদী ও ট্রাম্পের মধ্যে একান্ত বৈঠকের। এই সময় ট্রাম্পের সব কথায় প্রতিক্রিয়া না দেওয়াও একটা কৌশল হতে পারে৷