Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইমরান খান 'মৃত্যুকূপে', মুক্তি চেয়ে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি দুই ছেলের, ভারতের ঝাল মেটাচ্ছেন শাহবাজ-মুনির

ভারতের কাছ থেকে ব্যাপক মার খেয়ে এখন দেশের ভিতরেই নিন্দা-ঠাট্টার পাত্র হয়ে উঠেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির।

ইমরান খান 'মৃত্যুকূপে', মুক্তি চেয়ে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি দুই ছেলের, ভারতের ঝাল মেটাচ্ছেন শাহবাজ-মুনির

আড়াই বছরের বেশি জেলবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান

শেষ আপডেট: 15 May 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: 'মাছ না পেয়ে ছিপে কামড়' দিতে চলেছে পাকিস্তান সরকার। ভারতের কাছ থেকে ব্যাপক মার খেয়ে এখন দেশের ভিতরেই নিন্দা-ঠাট্টার পাত্র হয়ে ওঠা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির ইমরান খানের উপর দিয়ে গায়ের ঝাল মেটাতে চলেছেন।

আড়াই বছরের বেশি জেলবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমান খান বাবার মুক্তির আর্জি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। 'বিশ্বদাদা' আমেরিকা ছাড়াও কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার ইমরানের দুই ছেলে বিশ্বের সমস্ত প্রভাবশালীদের কাছে বাবার মুক্তির আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, ভারতের শান্তি নষ্ট করার প্রচেষ্টায় মুখ থুবড়ে পড়ার পর থেকে শাহবাজ ও আসিমের জোড়া ফলা ঝাল মেটাচ্ছে ইমরানের উপর। তাঁর দলের তরফেও বলা হয়েছে, বিচারের নামে প্রহসন চালিয়ে অত্যাচার শুরু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর। আদালতেও নিষ্কৃতি জুটছে না ইমরানের। আড়াই বছর জেলে রাখার পরেও এখন ইমরানকে পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন বিশেষ আদালত পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে।

আদালতের নির্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদ দমন আইনে লাই ডিটেক্টরে বসিয়ে জেরা করা হবে এবং তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। প্রশ্ন উঠেছে, যা কিছু গতিপ্রকৃতি তা কেন আড়াই বছর পর ঘটতে চলেছে। দলের তরফে বলা হয়েছে, জেলে ভিতরে অত্যাচার, হেনস্তা করা হচ্ছে পিটিআই প্রধানের উপর। সরকার চাইছে, ওদের কথামতো ইমরান বয়ান দিন। এর জন্য পাকিস্তানি সেনার সঙ্গে ইমরানের দফায় দফায় বৈঠক ব্যর্থ হয়ে গিয়েছে।

বাবার হয়ে মুক্তির সেই একই আবেদন শোনা গিয়েছে ইমরানের ব্রিটিশ নাগরিক দুই ছেলের আর্তিতেও। এই প্রথম বাবার জন্য মুখ খুললেন কাসিম ও সুলেমান। তাঁরা জানিয়েছেন, সমস্ত আইনি ও কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁরা আর মুখ বুজে সহ্য করতে পারছেন না। আমরা কখনও এর আগে কিচ্ছু বলিনি। কিন্তু, বাবার সঙ্গে যা চলছে তা দেখে আমরা চুপ করে থাকতে পারছি না। তাঁদের দাবি, বাবাকে মিথ্যা অভিযোগ ফাঁসানো হয়েছে।

গারদের পিছনে বন্দি ইমরানের ছবি দিয়ে তাঁরা লিখেছেন, বাবাকে জেলের ভিতরেও নির্বাসনে রাখা হয়েছে। যাকে তাঁরা 'মৃত্যুকূপ' বলে বর্ণনা করেন। বাইরের আলো দেখার তাঁর অধিকার নেই। ডাক্তার দেখানোর সুযোগ নেই। মাসের পর মাস ধরে একাকী ঘরবন্দি করে রাখা হয়েছে। বড় ছেলে সুলেমান বলেন, আদালত আমাদের প্রতি সপ্তাহে কথা বলার অনুমতি দিলেও আমরা দু-তিন মাস অন্তর কথা বলতে পারি।


```