Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইসলামে বহুবিবাহের অনুমতির শর্ত রয়েছে, কিন্তু মুসলিম পুরুষরা তার অপব্যবহার করছে: হাইকোর্ট

ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে কিছু নির্দিষ্ট কারণে এবং নির্দিষ্ট শর্তে।

ইসলামে বহুবিবাহের অনুমতির শর্ত রয়েছে, কিন্তু মুসলিম পুরুষরা তার অপব্যবহার করছে: হাইকোর্ট

'স্বার্থান্বেষী উদ্দেশ্য' নিয়ে মুসলিম পুরুষরা অপব্যবহার করে চলেছে।

শেষ আপডেট: 15 May 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে কিছু নির্দিষ্ট কারণে এবং নির্দিষ্ট শর্তে। কিন্তু, একাধিক বিয়ের সেই অনুমতিকে 'ব্যাপকহারে অবব্যবহার' করা হয়েছে মুসলিম আইনেরই বিপরীতে গিয়ে। একটি মামলার শুনানিতে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ এরকমই। আদালতের কথায়, কোরানে বহুবিবাহের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

এলাহাবাদের উচ্চ আদালতের পর্যবেক্ষণ, ইসলামি আমলে যুদ্ধে ব্যাপকহারে মৃত্যুতে যোদ্ধাদের বিধবা পত্নী ও অনাথ কন্যাসন্তানদের সামাজিক স্বীকৃতি ও সুরক্ষার জন্য কোরানে বহুবিবাহের অনুমতি ছিল। কিন্তু এখন সেই সুযোগকে 'স্বার্থান্বেষী উদ্দেশ্য' নিয়ে মুসলিম পুরুষরা অপব্যবহার করে চলেছে।

বিচারপতি অরুণকুমার সিং দেশোয়ালের বেঞ্চ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কথাও এক্ষেত্রে উল্লেখ করা হয়। মুসলিম পুরুষের বহুবিবাহের অনুমতি তখনই রয়েছে, যদি তিনি সকলের সঙ্গে সমান ব্যবহার করেন। সকলকে সমচোখে দেখেন তবেই। ফুরকান নামে মোরাদাবাদের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি চলছিল আদালতে।

২০২০ সালে এক মহিলা আদালতে অভিযোগ জানান যে, ফুরকান তাঁর প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। ফুরকান তাঁকে ধর্ষণ করেন বলেও ওই মহিলা অভিযোগ তুলেছেন। এ নিয়ে পুলিশ ফুরকার ও আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর জবাবে ফুরকানের আইনজীবী আদালতে বলেন, মুসলিম আইনে কোনও ব্যক্তি চার-পাঁচটি বিয়ে করতে পারে। 


```