Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

৪ দিনেই পাকিস্তানি বাহিনীর নাক কেটে দিয়েছে ভারত, উপগ্রহ ছবিতেই প্রমাণ: রিপোর্ট

পাকিস্তানের খুবই মূল্যবান সেনাঘাঁটিতে চরম ক্ষয়ক্ষতি করেছে ভারতীয় বাহিনী। 

৪ দিনেই পাকিস্তানি বাহিনীর নাক কেটে দিয়েছে ভারত, উপগ্রহ ছবিতেই প্রমাণ: রিপোর্ট

হাই রেজ্যুলেশন উপগ্রহ ছবি ব্যবহার করে এই সংবাদের সত্যতা তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস।

শেষ আপডেট: 15 May 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে ভারত সরকারের দাবিকে মান্যতা দিল আমেরিকার প্রখ্যাত সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে লেখা হয়েছে, পাকিস্তানের খুবই মূল্যবান সেনাঘাঁটিতে চরম ক্ষয়ক্ষতি করেছে ভারতীয় বাহিনী। মাত্র চারদিনের সংঘর্ষে পাকিস্তানের দিকের বেশ কয়েকটি বিমানঘাঁটিকে দুমড়ে দিয়েছে ভারতের বায়ুসেনা।

হাই রেজ্যুলেশন উপগ্রহ ছবি ব্যবহার করে এই সংবাদের সত্যতা তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। পাঁচ দশকের মধ্যে দুই পরমাণু অস্ত্র শক্তিধর দেশের এরকম বিধ্বংসী সামরিক অভিযান দেখা যায়নি। ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর ড্রোন ও অব্যর্থ নিশানাভেদী ক্ষেপণাস্ত্রের মুর্হুমুর্হু হামলায় সকলেই আরও বড় যুদ্ধের আশঙ্কায় ছিলেন। কিন্তু তার আগেই পর্যুদস্ত পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের যুদ্ধ বিশেষজ্ঞদের অনুমান, ভারতের নিশানাগুলি কৌশলগত ও প্রভাবের দিক থেকে অনেক বেশি কার্যকরী ছিল।

খবরে বলা হয়েছে, ভারত পাকিস্তানি সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিগুলির নিশানা ভেদে অনেক বেশি নিখুঁত আক্রমণ শানিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের লড়াই ছিল নামেমাত্র কিছু পাল্টা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ। নিউ ইয়র্ক টাইমস নির্দিষ্ট তথ্য দিয়ে বলেছে, যেমন- পাকিস্তানের করাচির কাছে ভোলারি বিমানঘাঁটি। উপগ্রহ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সেখানে একটি বিমান রাখার হ্যাঙ্গারের ব্যাপক ক্ষতি করেছে ভারতীয় বায়ুসেনা।

তার থেকেও গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে পাকিস্তানের নুর কান বিমানঘাঁটির। চারদিনের সংঘর্ষে এটাই ছিল ভারতের জয়ের মূল পুঁজি। নিউ ইয়র্ক টাইমসের ভাষায়, সবথেকে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যার বিপুল ক্ষতি হয়েছে ভারতের হানায়। পাকিস্তানের সেনা সদর কার্যালয়ের খুব কাছে অবস্থিত এই বিমানঘাঁটি। তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল, এই বিমানঘাঁটির খুব কাছেই ছিল পাকিস্তানের পরমাণু কমান্ডের পরিকাঠামো।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ভারত এছাড়াও পাকিস্তান জুড়ে আরও কয়েকটি বায়ুসেনা পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। তার মধ্যে রয়েছে রহিময়ার খান ও সারগোদা ঘাঁটির রানওয়ে। উপগ্রহ চিত্রে এগুলির ক্ষয়ক্ষতিও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। ১০ মে পাকিস্তান এক বিবৃতিতে রহিময়ার খানের রানওয়ে গুঁড়িয়ে দেওয়ার কথা স্বীকার করা হয়।

অন্যদিকে, উধমপুর সহ ভারতের বেশ কয়েকটি ভারতীয় ঘাঁটির ক্ষতি করার দাবির কোনও বিশ্বাসযোগ্য উপগ্রহ চিত্র মেলেনি। ১২ মে-র একটি ছবিতে কোনও ক্ষতির প্রমাণ দেখা যায়নি। পাকিস্তান পাল্টা হানাদারির যে প্রচার চালিয়ে গিয়েছে, তার একটিও প্রামাণ্য ছবি উপগ্রহ চিত্রে মেলেনি। যেমন- পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিরও কোনও ক্ষতি হয়নি। বরং, সংঘর্ষ বিরতির পর ওই বিমানঘাঁটিতেই গিয়ে পাকিস্তানকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


```