Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘মুনির মানসিকভাবে অস্থির… আমাকেই মেরে ফেলতে পারে’, সেলে বসেই বোনকে জানিয়েছেন জেলবন্দি ইমরান

ইমরানের তিন বোন— নুরিন নিয়াজি, আলিমা খান ও উজমা খান আগেই অভিযোগ করেছিলেন যে ভাইকে দেখতে চাওয়ায় তাঁদের মারধর করা হয়েছে।

‘মুনির মানসিকভাবে অস্থির… আমাকেই মেরে ফেলতে পারে’, সেলে বসেই বোনকে জানিয়েছেন জেলবন্দি ইমরান

ইমরান খান

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 December 2025 22:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan Former PM) ইমরান খান (Imran Khan News) এখনও বেঁচে আছেন ঠিকই কিন্তু, তিনি যে মানসিক অত্যাচারের শিকার, তা কল্পনা করা যায় না। রাওয়ালপিন্ডির আদিয়ালা (Rawalpindi) জেলে দাদার সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন তাঁর বোন ড. উজমা খানম (Dr Uzma Khanum)। মঙ্গলবার ইমরানের (Imran Khan Jail) সঙ্গে মাত্র ২০ মিনিটের সাক্ষাতের পর সেই নিয়েই সাংবাদিকদের সামনে তাঁর উদ্বেগ ও ক্ষোভ উজাড় করে দেন তিনি।

উজমা বলেন, “আলহামদুলিল্লাহ, তিনি ঠিক আছেন। তবে মানসিক নির্যাতন চলছে। সারাদিন তাঁকে খাঁচার মতো জেলে আটকে রাখা হচ্ছে। সামান্য সময়ের জন্যও বাইরে বেরোতে দেওয়া হয়। কারও সঙ্গে ঠিক মতো যোগাযোগ করতেও পারছেন না।” দাদা ইমরান নাকি তাঁকে জানিয়েছেন, ‘মুনির মানসিকভাবে অস্থির…, আমাকেই মেরে ফেলতে পারে’

উজমা দাবি করেছেন, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (Asim Munir), যিনি এখন পাকিস্তানের (Pakistan News) সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত, তিনিই ইমরানের এই অবস্থার জন্য এক ও একমাত্র দায়ী। অভিযোগ, পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর সংবিধান বদলে মুনির নিজে, অন্য সেনা প্রধানেরা এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে আজীবন দায়মুক্তি দিয়ে দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে পরিবারের কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তাতেই শুরু হয় নানা গুজব। তাঁর স্বাস্থ্যের অবনতি, এমনকি মৃত্যু নিয়েও প্রশ্ন ওঠে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ‘প্রুফ অব লাইফ’ দাবি করে ইমরান-সমর্থকদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি দেখে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। তবু ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ থামেনি।

ইমরানের তিন বোন— নুরিন নিয়াজি, আলিমা খান ও উজমা খান আগেই অভিযোগ করেছিলেন যে ভাইকে দেখতে চাওয়ায় তাঁদের মারধর করা হয়েছে। ইমরানের দুই ছেলে প্রকাশ্যে বলেন, বাবার স্বাস্থ্য নিয়ে কর্তৃপক্ষ “অপরিবর্তনীয় কিছু” লুকিয়ে যাচ্ছে। জেল কর্তৃপক্ষ ইমরানের ব্যক্তিগত চিকিৎসককেও দীর্ঘদিন ঢুকতে দেয়নি।

মঙ্গলবারের সাক্ষাতের আগে লাগাতার ২৫ দিন ধরে পরিবারের কেউ বা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কোনও সদস্য তাঁর সঙ্গে দেখা করতে পারেননি। সেই কারণেই ছড়ায় গুজব। রটে যায় হয়তো ইমরান খান মারা গেছেন এবং তাঁর মৃত্যু প্রকাশ্যে এলে দেশজুড়ে আগুন জ্বলে উঠবে ভেবে সরকার বিষয়টি গোপন করছে।

রবিবার পিটিআই–এর সেনেটর খুররম জিশান দাবি করেন, ইমরানকে ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন রাখা হচ্ছে যাতে তাঁকে দেশ ছাড়ার চাপ দেওয়া যায়। তাঁর কথায়, “শেহবাজ শরিফ সরকার ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই ছবি বা ভিডিও দেখাতে সাহস পায় না।”

৭২ বছরের ইমরান খান পাকিস্তানকে প্রথম ক্রিকেট বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সে দেশের কিংবদন্তিই ২০২৩ সালের অগস্ট থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে নানা মামলা, অভিযোগ ও রাজনৈতিক চাপ বছরের পর বছর ধরে দেশটিকে উত্তপ্ত রেখেছে।


```