বালুচিস্তানের বিদেশ মন্ত্রক এই বিস্ফোরক দাবি করে জানিয়েছে, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির ও সেদেশের চর সংস্থা আইএসআই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জোরাল চর্চা শুরু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার প্রবল অসুস্থ ইমরান খান বেঁচে আছেন কিনা!
শেষ আপডেট: 26 November 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে জেলের ভিতরে ‘হত্যা’ করা হয়েছে ইমরান খানকে? বালুচিস্তানের বিদেশ মন্ত্রক এই বিস্ফোরক দাবি করে জানিয়েছে, পাক ফিল্ড মার্শাল আসিম মুনির ও সেদেশের চর সংস্থা আইএসআই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। যদিও এই দাবির সরকারিভাবে কোনও সত্যতা স্বীকার করা হয়নি। তবে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সঙ্গে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্ব ও তাঁর বোনেরা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে দলের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে জোরাল চর্চা শুরু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার প্রবল অসুস্থ ইমরান খান বেঁচে আছেন কিনা!
বালুচিস্তানের বিদেশ মন্ত্রকের আরও দাবি, জেলে নির্মম অত্যাচার করে হত্যা করা হয়েছে এই নেতাকে। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ইমরানের দলের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে পিটিআইয়ের। ইমরানের বোনদের এবং পরিবারের অন্য সদস্যদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়া এবং বেশ কয়েকটি আফগান সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর মুক্তির দাবি ক্রমশই জোরাল হচ্ছিল দেশজুড়ে। এই অবস্থায় তাঁকে রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা জেলের ভিতরেই খুন করা হয়েছে।
Reports are now surfacing from inside the prisons of PUnjabi Pakistan that Imran Khan, who was being held in custody, has been killed by Asim Munir and his ISI administration according to several news outlets. If this information is confirmed to be true, it marks the absolute end… pic.twitter.com/SbbVB5uJll
— Ministry of Foreign Affairs Baluchistan (@BaluchistanMFA) November 26, 2025
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে এই জেলেই বন্দি রয়েছেন ইমরান। তাঁর মুক্তির দাবিতে জেলের বাইরে প্রায় মাসখানেক ধরে বসে রয়েছেন ইমরানের তিন বোন নোরিন নিয়াজি, আলিমা খান ও ডাঃ উজমা খান। তাঁদের সঙ্গে রয়েছে পিটিআইয়ের বেশ কিছু সমর্থক। তিন বোনই পাক পাঞ্জাবের পুলিশ প্রধানকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে, পুলিশ তাঁদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। জেলের ভিতরে ইমরানের উপর নৃশংস অত্যাচার ও হেনস্তা চললেও তাঁদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।