Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেল

ঘটনাটি ঘটে রোববার, একটি গ্যাস স্টেশনের পাশে বাসস্টপে, যেখানে ফুটপাথে বসে থাকা টেডি বিয়ারটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও স্থানীয় পুলিশ।

ক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেল

এই সেই পুতুল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ক্যালিফোর্নিয়ার (California) একটি রাস্তায় পাওয়া গেল এক অদ্ভুতদর্শন টেডি বিয়ার (Teddy Bear), যা দেখে মনে হচ্ছিল, যেন মানুষের চামড়া (Human Skin) দিয়ে তৈরি। ঘটনাটি ঘটে রোববার, একটি গ্যাস স্টেশনের পাশে বাসস্টপে, যেখানে ফুটপাথে বসে থাকা টেডি বিয়ারটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও স্থানীয় পুলিশ।

চামড়া সদৃশ একধরনের লেদারি আবরণে মোড়া ছিল খেলনাটি। এমনকি চোখের খোপ, নাক, ঠোঁট— সব কিছুই যেন মানুষের মতো, আর সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে সেলাই করা ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনও মানুষের চামড়া তুলে সেটিকে টেডি বিয়ারে রূপান্তর করা হয়েছে!

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রশাসন। প্রথমে ভয়াবহ কিছু আশঙ্কা করলেও পরে জানা যায়, এটি ছিল নিছকই একটি সুবিন্যস্তভাবে তৈরি প্র্যাঙ্ক।

ফরেনসিক বিশেষজ্ঞ পরীক্ষা করে নিশ্চিত করেন যে টেডি বিয়ারটি কোনওভাবেই মানুষের চামড়া দিয়ে তৈরি নয়, এবং এর মধ্যে কোনও মানব টিস্যুর অস্তিত্ব নেই। সম্পূর্ণরূপে কৃত্রিম উপাদানে তৈরি।

এর পরেই জানা যায়, দক্ষিণ ক্যারোলিনার এক শিল্পী রবার্ট কেলি— যিনি “ডার্ক সিডস ক্রিয়েশন” নামে ব্র্যান্ডে কাজ করেন, তিনি এই টেডি বিয়ারটি তৈরি করেছিলেন এবং এটি ইটসি-র মাধ্যমে ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিল অঞ্চলের এক ক্রেতার কাছে পাঠিয়েছিলেন।

রবার্ট কেলি নিজেই ফেসবুকে স্বীকার করেন, “হ্যাঁ, ওই বিয়ারটি আমিই বানিয়েছি। হ্যাঁ, সংবাদমাধ্যমে যে শপের স্ক্রিনশট দেখা গেছে, সেটি আমারই। আমি জানতাম না, ক্রেতা এটি দিয়ে কী করবেন, কিংবা কোনও প্র্যাঙ্কের পরিকল্পনায় রয়েছেন কিনা।”

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেলি জানান, তাঁর পণ্যগুলো তৈরি হয় ল্যাটেক্স দিয়ে, এবং বাস্তবের মতো দেখানোর জন্য বিভিন্ন ডাই ব্যবহার করা হয়। বলেন, “আমরা মানুষের আসল চামড়ার ছাপ ব্যবহার করে ল্যাটেক্স দিয়ে লাইভ কাস্টিং তৈরি করি। সেই কাস্টিং থেকেই টেডি বিয়ার, গিটার, সোফা— সব কিছুতেই ‘চামড়ার’ আবরণ দিই।”

পুলিশ টেডি বিয়ারটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলেছে। শিল্পীর বক্তব্যের পর এই ঘটনার তদন্ত আর এগোবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে রাস্তায় পড়ে থাকা একটি খেলনা যে এতটা হইচই ফেলে দেবে, তা কেউই ভাবেনি।


```