Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রা

ভিডিওটি এক্স-এ পোস্ট করেন ‘ব্রুস ব্যারেট’ নামের এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, 'ওরা ভারতকে শেষ করেছে। কিন্তু কানাডাকে শেষ করতে দেওয়া যায় না।' এই মন্তব্যের পরই শুরু হয় সমালোচনার ঝড়।

'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রা

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: কানাডার রাস্তায় আবর্জনা ফেলার একটি ভিডিও নিয়ে তীব্র বিতর্ক (A video showing a couple dumping garbage in a wooded roadside area in Canada)। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করেছেন, ওই দম্পতি ভারতীয় বংশোদ্ভূত। তারপরই শুরু হয়েছে তীব্র সমালোচনা, এমনকি একাংশের কটাক্ষে প্রকাশ পেয়েছে জাতিবিদ্বেষমূলক মনোভাবও।

ভাইরাল হওয়া ভিডিওতে (Canada Viral Video) দেখা যাচ্ছে, কানাডায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এক দম্পতি প্লাস্টিক ব্যাগ খুলে কিছু ফেলছেন। ব্যাগের ভিতরে কী ছিল, তা স্পষ্ট না হলেও অনেকেই ধরে নিচ্ছেন সেটা আবর্জনা।

ভিডিওটি এক্স-এ পোস্ট করেন ‘ব্রুস ব্যারেট’ নামের এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লেখেন, 'ওরা ভারতকে শেষ করেছে। কিন্তু কানাডাকে শেষ করতে দেওয়া যায় না।' এই মন্তব্যের পরই শুরু হয় সমালোচনার ঝড়।

ভিডিওটি অনেকেই  মন্তব্য করেন, ওই দম্পতি ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin Couple in Candada) হতে পারেন। যদিও এখনও পর্যন্ত তাঁদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। আর সেখান থেকেই তৈরি হয় জাতীয়তা-ভিত্তিক বিদ্বেষ। কেউ লিখেছেন, 'এই কারণেই প্রবাসীদের দায়ী করা হয়।' অন্য একজন বলেন, 'এঁরাই গোটা ভারতীয় কমিউনিটির মুখ পুড়িয়ে দিচ্ছেন।'

তবে কেউ কেউ বিষয়টিকে একটু অন্যভাবে দেখছেন। তাঁদের বক্তব্য, 'হয়তো তাঁরা রাস্তায় থাকা প্রাণীদের জন্য খাবার নিয়ে এসেছিলেন। কারণ প্লাস্টিক ব্যাগ তো সঙ্গে করেই নিয়ে গিয়েছেন।' যদিও এমন মন্তব্য সংখ্যায় কম।

একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে সরাসরি ভারতীয়দের বিরুদ্ধে কটূক্তি ছুঁড়ে দেন। কেউ লেখেন, 'ভারতীয়রা কানাডাকে নষ্ট করছে।” কেউ আবার লেখেন, 'এই জন্যই ভারতীয়দের নিয়ে এত অভিযোগ।'

এই ধরনের মন্তব্য নিয়েই উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী। তাঁরা বলছেন, একটি ঘটনার জন্য গোটা জাতিকে দায়ী করা একেবারেই ঠিক নয়। বরং, অপরাধ করলে ব্যক্তিকে দায়ী করতে হবে, জাতিকে নয়।


```