Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

চিনের হংকি: জিনপিংয়ের প্রিয় লিমুজিনে চড়লেন মোদী, এ গাড়ি তৈরি হয়েছিল কমিউনিস্ট নেতাদের জন্য

প্রথম হংকি মডেল সিএ৭২ বাজারে আসে ১৯৫৮ সালে। পরে ১৯৬৩-তে আসে সিএ৭৭০, যা ১৯৮০ পর্যন্ত প্রায় ১৬০০ ইউনিট তৈরি হয়।

চিনের হংকি: জিনপিংয়ের প্রিয় লিমুজিনে চড়লেন মোদী, এ গাড়ি তৈরি হয়েছিল কমিউনিস্ট নেতাদের জন্য

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 September 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: চিনের রাস্তায় লাল পতাকার গাড়ি। নাম ‘হংকি’ (Hongqi)। ম্যান্ডারিনে যার অর্থই হল, লাল পতাকা (Red Flag)। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর (Xi Jinping) রাষ্ট্রীয় গাড়ি এটি। আর সেই হংকি লিমুজিনেই (Hongqi L5 limousine) চড়ে চিন সফরে সঙ্ঘাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi China Tour)। শুধু চিনা শাসকেরাই নন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্যও এই বিশেষ গাড়ির ব্যবস্থা থাকে। ২০১৯ সালে মহাবলিপুরমে মোদীর সঙ্গে বৈঠকে শি জিনপিংও হংকি এল৫-এ (Hongqi L5 limousine) চড়েই এসেছিলেন।

রাষ্ট্রায়ত্ত ফার্স্ট অটোমোবাইল ওয়ার্কস (এফএডব্লিউ) গ্রুপের তৈরি হংকি হল চিনের প্রাচীনতম যাত্রীবাহী গাড়ির ব্র্যান্ড। ১৯৫৮ সালে শুরু হওয়া এই সংস্থার গাড়ি প্রথমে তৈরি হয়েছিল একেবারেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বের জন্য। পরে ১৯৮১ সালে বন্ধ হয়ে যায় উৎপাদন। কিন্তু ১৯৯০-এর দশকের মাঝামাঝি ফের ফিরে আসে হংকি। আজ তার সবচেয়ে পরিচিত মডেল হল এল৫ লিমুজিন।

হংকি এল৫-এ রয়েছে ৬.০ লিটার ভি১২ ইঞ্জিন, যা ৪০০-র বেশি হর্সপাওয়ার উৎপাদন করে। ঘণ্টায় ১০০ কিমি গতিতে পৌঁছতে সময় লাগে মাত্র ৮.৫ সেকেন্ড। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২১০ কিমি। দৈর্ঘ্যে সাড়ে পাঁচ মিটার, ওজন তিন টনেরও বেশি।

গাড়ির ভিতরে রয়েছে প্রশস্ত আসন, চামড়ার আসবাব, কাঠের ফিনিশিং, এমনকি সাংস্কৃতিক ছোঁয়া দিতে জেড পাথরের ইনলে। পেছনের আসনে রয়েছে মাসাজ, হিটিং, ভেন্টিলেশন এবং বিনোদনের জন্য আলাদা স্ক্রিন। নিরাপত্তার জন্য আছে অল-হুইল ড্রাইভ, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, পার্কিং সেন্সর এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা।

মূল্য? প্রায় ৫ মিলিয়ন ইয়েন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা। যা একে চিনের সবচেয়ে দামি প্রোডাকশন গাড়ির মর্যাদা দিয়েছে।

প্রথম হংকি মডেল সিএ৭২ বাজারে আসে ১৯৫৮ সালে। পরে ১৯৬৩-তে আসে সিএ৭৭০, যা ১৯৮০ পর্যন্ত প্রায় ১৬০০ ইউনিট তৈরি হয়। মাও সেতুং নিজে শুরুতে হংকি ব্যবহার না করলেও, রিচার্ড নিক্সনের চিন সফরের পরে তাতেই ওঠেন।

১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত হংকি অন্য গাড়িকে রিব্যাজ করে বাজারে এনেছিল— যেমন অডি ১০০ বা লিঙ্কন টাউন কার। পরে টয়োটা ক্রাউন-এর বেসে তৈরি এইচকিউ৩ বাজারে ফেলেও ব্যর্থ হয়। তবে ২০১০-এর পরে হংকি ফের রাষ্ট্রীয় গাড়ির মর্যাদা পায়। এল৫-ই হয়ে ওঠে চিনা রাষ্ট্রপতির প্রতীকী গাড়ি।

২০১৮-য় এফএডব্লিউ নতুন করে হংকিকে বাজারে আনে বিলাসবহুল চিনা ব্র্যান্ড হিসেবে। সেই বছর বিক্রি হয়েছিল ৩৩ হাজার ইউনিট। ২০২১-এ তা বেড়ে দাঁড়ায় ৩ লক্ষ। ২০২৪-এ বিক্রি পেরিয়েছে ৪ লক্ষ ১১ হাজারের গণ্ডি। নতুন পরিকল্পনায় ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১০০০ শোরুম খোলার লক্ষ্য নিয়েছে সংস্থা।

চিনের রাষ্ট্রপতি শি জিনপিং নিয়মিত জনসমাবেশ ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যবহার করেন হংকি এল৫। বিদেশি নেতাদের আতিথেয়তার ক্ষেত্রেও এই গাড়ি রাখা হয় বিশেষ সম্মানের প্রতীক হিসেবেই।


```