৭৮ বছর বয়সি এই লেখক সাক্ষাৎকারে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছেন ভারতের পরিচয় বদলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর কথায়, একদল মানুষ দেখাতে চাইছে ভারতে হিন্দুরা ভাল আর মুসলমানরা খারাপ।

শেষ আপডেট: 8 December 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের সময়ে ভারতে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন সালমান রুশদি। এই ব্রিটিশ ভারতীয় উপন্যাসিক ও প্রাবন্ধিক ব্লুমবার্গকে যাওয়ার সাক্ষাৎকারে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
রুশদি বলেছেন, ভারতের সংবাদ মাধ্যম, সাংবাদিক এবং সুশীল সমাজের মানুষ নির্ভয় কথা বলতে পারছেন না। ভারতে তার অনেক বন্ধুবান্ধব আছে জানিয়ে এই লেখক সাক্ষাৎকারে বলেছেন সে দেশে বাক স্বাধীনতা বিপন্ন। তাঁর কথায়, ভারতের এই পরিস্থিতি নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।
৭৮ বছর বয়সি এই লেখক সাক্ষাৎকারে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছেন ভারতের পরিচয় বদলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁর কথায়, একদল মানুষ দেখাতে চাইছে ভারতে হিন্দুরা ভাল আর মুসলমানরা খারাপ।
রুশদি এই প্রসঙ্গে ব্রিটিশ লেখক ভিএস নাইপলকে উদ্ধৃত করে বলেছেন এমন পরিস্থিতিকে উনি আঘাতপ্রাপ্ত সভ্যতা বলেছেন। ভারত এখন সেই আঘাতপ্রাপ্ত সভ্যতায় পরিণত হতে চলেছে। যাতে বলার চেষ্টা হচ্ছে, ভারত হল হিন্দু সভ্যতা। এবং মুসলিমরা এসে সেই সভ্যতা কে ধ্বংস করেছে।' রুশদির কথায়, এই ধারণা যারা তৈরি করতে চাইছেন তারা যথেষ্ট শক্তিশালী।
তবে কারা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে কারা ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর সে ব্যাপারে রুশদি মুখ খোলেননি। তবে তাঁর অবস্থান কারো অজানা নয়। অতীতে তিনি অনেক খোলাখুলি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে মুখ খোলেন।
১৯৮৮ সালে ভারত সরকার রুশদির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপন্যাস সাটানিক ভার্সেস এদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তখন থেকেই রুশদি যথেষ্ট ঝুঁকির মধ্যে কাটাচ্ছেন। নিরাপত্তা উপেক্ষা করেই ২০২২ সালে তার ওপর হামলা হয়। তাতে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে গত বছর চোখ ৫ নভেম্বর দিল্লি হাইকোর্ট রুশদির বইটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।
ভারতে হিন্দু মুসলিম বিবাদ নিয়ে তিনি নতুন কিছু লিখবেন কিনা সে সম্পর্কে মুখ খোলেননি এই লেখক। তবে মনে করা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি সহ তাদের সহযোগী সংগঠনগুলির আস্ফলন এবং হিন্দুত্ব কেন্দ্রিক কার্যক্রকে নিশানা করেই রুশদি সামগ্রিকভাবে ভারত বর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।