Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'মর্ত্যেই নরক!' ব্রুকলিনের এই জেলে বন্দিদের পাঠাতে চান না বিচারপতিরাও, সেখানে ঠাঁই হল মাদুরোর

নিউ ইয়র্কের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ব্রুকলিন, যে জেলে বন্দি পাঠাতে বহু বিচারপতিই অনীহা প্রকাশ করেছেন। সেখানেই জায়গা হল সস্ত্রীক মাদুরোর।

'মর্ত্যেই নরক!' ব্রুকলিনের এই জেলে বন্দিদের পাঠাতে চান না বিচারপতিরাও, সেখানে ঠাঁই হল মাদুরোর

মাদুরো

গার্গী দাস

শেষ আপডেট: 5 January 2026 08:12

দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) এখন আমেরিকার নিউ ইয়র্কে কুখ্যাত ব্রুকলিন জেলে। নাম মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার, ব্রুকলিন (Metropolitan Detention Center Brooklyn)। সোমবার এই জেলেই বন্দি করা হয়েছে তাঁকে। অথচ এই জেল এমনই বিতর্কিত যে, অতীতে একাধিক মার্কিন বিচারক সেখানে অভিযুক্তদের পাঠাতে আপত্তি জানিয়েছেন।

নব্বইয়ের দশকের গোড়ায় তৈরি এই এমডিসি ব্রুকলিনে (MDC Brooklyn) এই মুহূর্তে প্রায় ১৩০০ বন্দি রয়েছেন। ম্যানহাটন ও ব্রুকলিনের ফেডারেল কোর্টে বিচারাধীন অভিযুক্তদের অস্থায়ী ঠিকানা এই জেল। গ্যাংস্টার, মাদক পাচারকারী থেকে শুরু করে হোয়াইট-কলার অপরাধে অভিযুক্তরাও এখানে থাকেন।

মাদুরোকে আনার খবর ছড়াতেই শনিবার রাতে জেলের বাইরে জমায়েত করেন ভেনেজুয়েলার বহু প্রবাসী (Venezuelan expatriates)। হাতে দেশের পতাকা, স্লোগানে মুখর রাস্তা। আইনশৃঙ্খলা বাহিনীর কনভয় পৌঁছনোর সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ভিড়। অনেকেই মনে করছেন, সেই কনভয়েই ছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী।

এই জেল নতুন কোনও রাষ্ট্রনেতার আতিথ্য পাচ্ছে না। এর আগে হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ (Juan Orlando Hernández) এখানেই বন্দি ছিলেন। আমেরিকায় শত শত টন কোকেন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে তাঁর ৪৫ বছরের সাজা হয়েছিল। তবে গত ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তাঁকে ক্ষমা করে মুক্তি দেন।

বর্তমানে এই জেলের কুখ্যাত বন্দিদের তালিকায় রয়েছেন মেক্সিকোর সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদা গার্সিয়া (Ismael “El Mayo” Zambada Garcia) এবং ইউনাইটেডহেলথকেয়ার (UnitedHealthcare)-এর সিইও খুনে অভিযুক্ত লুইজি ম্যাঞ্জিওনে (Luigi Mangione)। অতীতে এখানে বন্দি ছিলেন ক্রিপ্টো মোগল স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রায়েড (Sam Bankman-Fried) ও জেফ্রি এপস্টাইনের (Jeffrey Epstein) ঘনিষ্ঠ ঘিসলেন ম্যাক্সওয়েল (Ghislaine Maxwell)।

স্ট্যাচু অব লিবার্টি (Statue of Liberty) চোখের সামনেই, এক শপিং মলের পাশের এই জেলকে বহুবার ‘নরক’ আর ‘চলমান ট্র্যাজেডি’ বলে বর্ণনা করা হয়েছে। বন্দি ও আইনজীবীদের অভিযোগ, হিংসা নিত্যদিনের ঘটনা এখানে। ২০২৪ সালে দুই বন্দি খুন হন সহবন্দিদের হাতে। জেলকর্মীদের বিরুদ্ধেও ঘুষ ও নিষিদ্ধ সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে এক সপ্তাহ বিদ্যুৎহীন অন্ধকার ও হিমশীতল পরিস্থিতিতে কাটাতে হয়েছিল, এসব রেকর্ডও রয়েছে তালিকায়।

তবে সম্প্রতি ফেডারেল ব্যুরো অব প্রিজনস (Bureau of Prisons) দাবি করে, পরিস্থিতির উন্নতি হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ও চিকিৎসাকর্মী। জমে থাকা ৭০০-রও বেশি অভিযোগ মেটানো হয়েছে। খাবার, বিদ্যুৎ, জল ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও বদল এসেছে। কমেছে বন্দি সংখ্যা।

বর্তমানে এই জেলে রয়েছেন মাদুরোর প্রাক্তন ঘনিষ্ঠ হুগো কারভাহাল (Hugo Carvajal)। ২০১৯ সালে মাদুরোর বিরোধিতা করে আমেরিকার সঙ্গে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। পাশাপাশি রয়েছেন ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরাগুয়া (Tren de Aragua) গ্যাংয়ের সদস্য আন্দারসন জামব্রানো-পাচেকো (Anderson Zambrano-Pacheco)। তাঁদের সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাদুরোর।

কেন এই জেলই! তথ্য বলছে, ২০২১ সালে জেফ্রি এপস্টাইনের আত্মহত্যার পর নিউ ইয়র্কের আরেক জেল মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার (Metropolitan Correctional Center) বন্ধ হয়ে যায়। তার পর থেকে চাপ বাড়ে এমডিসি ব্রুকলিনে। নিরাপত্তাও জোরদার হয়।


```