Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শিখ তীর্থ কর্তারপুর সাহিব গুরুদ্বার ডুবে রয়েছে, ভারতের জলে পাকিস্তানে বন্যাদুর্গত ২ লক্ষ

এপারের অধিকাংশ বাঁধের জল বিপদসীমা পেরিয়ে যাওয়ায় পাকিস্তানকে বলেকয়ে জল ছেড়েছিল ভারত। ফলে পাক পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় ২০০,০০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শিখ তীর্থ কর্তারপুর সাহিব গুরুদ্বার ডুবে রয়েছে, ভারতের জলে পাকিস্তানে বন্যাদুর্গত ২ লক্ষ

পাক পাঞ্জাবের নারোওয়ালে বন্যাপ্লাবিত কর্তারপুর সাহিব গুরুদ্বার। বুধবার সকালের ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 August 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: অতিভারী বর্ষণ, মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে ভারতের ছাড়া জলে বন্যায় ভাসছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। এপারের অধিকাংশ বাঁধের জল বিপদসীমা পেরিয়ে যাওয়ায় পাকিস্তানকে বলেকয়ে জল ছেড়েছিল ভারত। ফলে পাক পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় ২০০,০০০ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে আপামর শিখদের অন্যতম তীর্থস্থান কর্তারপুর সাহিব গুরুদ্বারের অর্ধেকের বেশি অংশ ডুবে গিয়েছে।

কর্তারপুর সাহিব হল শিখ ধর্মের দ্বিতীয় পবিত্র তীর্থস্থান। এখানে গুরু নানকের দেহান্ত হয়েছিল। বছরভর এদেশের শিখরা সেখানে পুজোপাঠ-প্রার্থনা করতে যান। সোশ্যাল মিডিয়া পোস্ট ও খবরে জানা গিয়েছে, পাক পাঞ্জাবের নারোওয়ালে অবস্থিত কর্তারপুর সাহিব গুরুদ্বার এখন ইরাবতী নদীর জলে ডুবে রয়েছে।

 Today Morning Guruduwara Kartarpur Sahib is under water after heavy rainfall and flood around Narowal.
Prayers 🙏🙏🙏@pmln_org#FloodAlert #FloodRelief #PunjabFloods2025 #Narowal pic.twitter.com/7l8NstE5BQ

ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র সাড়ে চার কিমি দূরে অবস্থিত এই গুরুদ্বার। গুরুদ্বার ছাড়াও কর্তারপুর প্যাসেজ বলে খ্যাত রাস্তা, যা ভিসামুক্ত একটি করিডর, তাও জলের তলায়। ভারত বাঁধের জল ছাড়ার আগেই পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়েছিল বন্যা হতে পারে বলে। সে কারণে, খুব তাড়াতাড়ি অন্তত দেড় লক্ষ মানুষকে উঁচু এলাকায় নিয়ে গিয়েছে পাক প্রশাসন।

পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঞ্জাব প্রশাসনকে জানিয়ে দিয়েছে, ইরাবতী, শতদ্রু নদীর জল বাড়তে থাকায় বন্যার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব প্রদেশ সরকার এক্সবার্তায় জানিয়েছে, রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরাবতী, চন্দ্রভাগা ও শতদ্রুর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কোট নয়না নামের একটি এলাকায় ইরাবতী নদী দিয়ে ২৩০,০০০ কিউসেক জল বয়ে যাচ্ছে। চন্দ্রভাগার সঙ্গে মিশে তার পরিমাণ দাঁড়িয়েছে ৯২২,০০০ কিউসেক। জল ক্রমাগত বাড়তে সেনা নামানো হয়েছে ৭টি জেলায়।

 🛑 #KARTARPUR UNDER #FLOOD: The situation in #Punjab has become extremely critical 🚨 as rivers have risen to dangerous flood levels 🌊. #Kartarpur has been completely submerged 😢, with #floodwaters covering houses, fields, and roads while advancing toward major towns 🏠🌾🚧.… pic.twitter.com/93Rl3jO0Jh

পাক পাঞ্জাবের এক পদস্থ কর্তা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। আগামী ৪৮ ঘণ্টা আরও ভয়ঙ্কর হতে পারে। কারণ, ভারত ইরাবতীর ঠেইন বাঁধের পর মাধোপুর বাঁধের জলও ছাড়তে চলেছে।

এই অবস্থায় কর্তারপুর সাহিবের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা জানিয়েছেন, গুরুদ্বারের ভিতরে সর্বত্র ২-৩ ফুট উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। শিখসিয়াসতনিউজ নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দরবার সাহিবের ভিতরে মূল সদরের চারটি সিঁড়ি পর্যন্ত জল উঠে গিয়েছে। জলের পরিমাণ ক্রমশ বাড়ছে। দরবার সাহিবের ঠিক বাইরে যে মাজারটি রয়েছে, সেটি পুরো জলের তলায়। একতলায় থাকা সমাধও জলে ডুবে রয়েছে।

 Floodwaters wreaked havoc at Sri Kartarpur Sahib Pakistan submerging the lower portion of the Gurdwara Sahib around 3 AM. Angitha Sahib, Mazar Sahib & Khooh Sahib have gone underwater, contact with sevadars has been lost, and rescue operations are currently underway.

Source :… pic.twitter.com/dJpQT1m3L1

শ্রীগুরুগ্রন্থ সাহিবের রক্ষাকর্তা ও অন্য সেবাদাররা দোতলায় রয়েছেন। পাকিস্তান কর্তৃপক্ষ হেলকপ্টারের মাধ্যমে তাঁদের উদ্ধারের চেষ্টা করছে। বন্যার জলে ডুবে রয়েছে কর্তারপুর সাহিব-নারোওয়াল রোড। তবে পাঞ্জাবের ডেরা বাবা নানক থেকে কর্তারপুর সাহিব রাস্তাটি ২২ এপ্রিল, পহলগাম জঙ্গি হানা থেকে বন্ধ রয়েছে। এই করিডরটি ভিসামুক্ত ছিল এতকাল।


```