Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এলপিজি নিয়ে হরমুজ পেরল 'গ্রিন আশা', বুকিংয়ের সময়সীমা কমতে চলেছে দ্রুত?

এলপিজি বোঝাই ‘গ্রিন আশা’ নিরাপদে পেরল হরমুজ প্রণালী। তবে বাড়তে থাকা উত্তেজনায় জাহাজ বুকিংয়ের সময়সীমা কমার আশঙ্কা তৈরি হচ্ছে।

এলপিজি নিয়ে হরমুজ পেরল 'গ্রিন আশা', বুকিংয়ের সময়সীমা কমতে চলেছে দ্রুত?

ফাইল ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 5 April 2026 14:07

দ্য ওয়াল ব্যুরো: শিবালিক, নন্দাদেবী-সহ আট জাহাজের হরমুজ পেরিয়ে ভারতে আসার পর এবার নয় নম্বরের অপেক্ষা। 'গ্রিন আশা' হাজারো প্রত্যাশা পূরণের পথে। মনে করা হচ্ছে, এই জাহাজ ভারতে নোঙর করলে এলপিজি সমস্যায় খানিকটা সুরাহা হতে পারে। এদিকে তেলের ঘাটতি আটকাতে সাত বছর পর ইরানের সঙ্গে লেনদেন করছে দিল্লি।

শেষ পাওয়া খবর পর্যন্ত‘গ্রিন আশা’ (Green Asha) সফলভাবে হরমুজ প্রণালী (Strait of Hormuz) পেরিয়েছে। কিছুদিনের মধ্যেই ভারতে প্রবেশ করবে।

মধ্যপ্রাচ্যের (Middle East) যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে (Global Oil Route) তৈরি হয়েছে অনিশ্চয়তা। হুমকি-পাল্টা হুমকি চলছে। যদিও বন্ধু ভারতের জন্য এই পথ খোলাই রেখেছে তেহরান। তবুও গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইজরায়েল হামলার (US-Israel Strikes) পর থেকে দেশে এলপিজি ঘাটতি হয়েছে। নড়বড়ে হয়েছে আন্তর্জাতিক বাজার (Global Energy Market)।

‘গ্রিন আশা’-র আগে অন্তত আটটা ভারতীয় জাহাজ এই প্রণালী পার করেছে। তার মধ্যে রয়েছে ‘বিডব্লিউ টাইর’ (BW TYR) ও ‘বিডব্লিউ এল্ম’ (BW ELM)—যেগুলি প্রায় ৯৪,০০০ টন তরল পেট্রোলিয়াম গ্যাস (LPG) বহন করছিল।

এছাড়া ‘পাইন গ্যাস’ (Pine Gas) ও ‘জগ বসন্ত’ (Jag Vasant) ২৬ থেকে ২৮ মার্চের মধ্যে প্রায় ৯২,৬১২ টন এলপিজি সরবরাহ করেছে। ‘এমটি শিবালিক’ (MT Shivalik) ও ‘এমটি নন্দা দেবী’ (MT Nanda Devi) ১৬-১৭ মার্চ গুজরাতের (Gujarat) মুন্দ্রা (Mundra) ও কান্ডলা (Kandla) বন্দরে প্রায় ৯২,৭১২ টন এলপিজি পৌঁছে দেয়।

অন্যদিকে, ‘জগ লাডকি’ (Jag Laadki) সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে প্রায় ৮০,৮৮৬ টন কাঁচা তেল (Crude Oil) নিয়ে মুন্দ্রায় পৌঁছয়। ‘জগ প্রকাশ’ (Jag Prakash) ওমান (Oman) থেকে আফ্রিকার (Africa) উদ্দেশে পেট্রল (Gasoline) নিয়ে নিরাপদে পার হয়।‘গ্রিন সানভি’ শুক্রবার রাতে প্রায় ৪৬,৬৫০ মেট্রিক টন এলপিজি নিয়ে পার হয়।

এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী (Indian Navy) যুদ্ধজাহাজ প্রস্তুত রেখে বাণিজ্যিক জাহাজগুলিকে নিরাপত্তা দিচ্ছে। একইসঙ্গে, ইরানের সঙ্গে কূটনৈতিক স্তরে (Diplomatic Talks) আলোচনা চালাচ্ছে ভারত, যাতে জাহাজ চলাচল নির্বিঘ্ন থাকে।

ইরান আগেই আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (International Maritime Organisation)-কে জানিয়েছে, ‘অ-শত্রু’ (Non-hostile vessels) জাহাজগুলিকে সহযোগিতা করলে পার হতে দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র (United States) বা ইজরায়েল (Israel)-ঘনিষ্ঠ জাহাজের ক্ষেত্রে সেই সুবিধা প্রযোজ্য নয়।

যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে। হরমুজের পাশাপাশি বাব-এল-মান্দেব (Bab el-Mandeb Strait) নিয়েও চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তেহরান—ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ (Global Supply Chain) নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।


```