Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালে জেন জি আন্দোলনে ২০১৫ সালের ভূমিকম্পের থেকেও বেশি সম্পদহানি, কত টাকার ক্ষতি?

নেপাল ইন্সিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রাথমিক অনুমান, যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের থেকেও ছাপিয়ে গিয়েছে।

নেপালে জেন জি আন্দোলনে ২০১৫ সালের ভূমিকম্পের থেকেও বেশি সম্পদহানি, কত টাকার ক্ষতি?

আর্থিক দিক থেকে এই দেশের কোমর সোজা করে দাঁড়ানোই এই মুহূর্তে সুকঠিন চ্যালেঞ্জ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 September 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: নেপালে জেন জি (Gen Z) বিক্ষোভে ছোট্ট পাহাড়ি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশজুড়ে হিংসাত্মক ঘটনা যেমন, সম্পত্তিহানিতে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় ৫০০০ কোটি টাকারও বেশি। নেপাল ইন্সিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রাথমিক অনুমান, যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের থেকেও ছাপিয়ে গিয়েছে। এই হিসাব কেবলমাত্র স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব। হিংসার বলি মানুষের প্রাণের মূল্য তো অপরিমেয় ক্ষতি।

এনআইএ-র সভাপতি চাঙ্কি ছেত্রী এক সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার রেকর্ডও ভেঙে দিয়েছে ৩৬ ঘণ্টার হিংসাত্মক জেন জি আন্দোলন। উল্লেখ্য, সবথেকে বেশি ক্ষতি হয়েছে গত মঙ্গলবার। একইভাবে বুধবারেও বেশ কয়েক জায়গায় বিক্ষোভকারীরা ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। নেপাল সেনাবাহিনীর সক্রিয়তা ও অনুরোধ সত্ত্বেও উন্মত্ত জনতা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল।

সরকারি ও বেসরকারি বাড়িঘর ও সম্পত্তি বিনষ্ট হয়েছে আন্দোলনে। যেমন- হিলটন হোটেল, ভটভটেনি সুপারমার্কেট, এনসেল, সিজি ইলেকট্রনিক্স, গ্লোবাল কলেজ, উলেনস স্কুল ও সেন্ট্রাল বিজনেস পার্ক। এছাড়াও ব্যবসায়ী ও শিল্পপতি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সুপারমার্কেটের চিফ অপারেটিং অফিসার জানান, তাঁদের টঙ্গল, মহারাজগঞ্জ, চিতওয়ান, ছুচ্ছেপতি এবং কোটেশ্বরের দোকান পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। আক্রমণকারীরা ব্যাপক হারে লুটতরাজ চালিয়ে ভাঙচুর করে। এখনও কোম্পানি ক্ষতির পরিমাণ কষে যাচ্ছে। আন্দোলনকারীদের হামলার হাত থেকে রক্ষা পায়নি চন্দ্রগিরি ও মৌলকলিকা রোপওয়ে বা কেবল কারের পরিকাঠামো নষ্ট করে দেওয়া হয়েছে। এই বিনোদন পরিকাঠামোর মালিকের বাড়িও আক্রান্তের তালিকায় রয়েছে।

নেপাল ব্যাঙ্কার অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিউ বাণেশ্বরে রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাঙ্ক, বত্তিসপুতলি এলাকার হিমালয়ান ব্যাঙ্ক, চিতওয়ানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ও মোরাংয়ের গ্লোবাল আইএমই ব্যাঙ্কে লুটপাট চালানো হয়। সংগঠনের সভাপতি জানান, নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে মোট ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। ফলে, আন্দোলন পরবর্তী নেপাল পুনর্গঠনের চেষ্টা চলার পাশাপাশি যে পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তাতে আর্থিক দিক থেকে এই দেশের কোমর সোজা করে দাঁড়ানোই এই মুহূর্তে সুকঠিন চ্যালেঞ্জ।


```