Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হাড়ে ছড়িয়ে পড়েছে অসুখ

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বার প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থা যে ভাল নয় তা বোঝা যাচ্ছিল। তারপরও প্রার্থী হতে জেদ ধরেছিলেন বাইডেন। আর এর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে বুঝিয়ে নিরস্ত্র করেন।

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, হাড়ে ছড়িয়ে পড়েছে অসুখ

জো বাইডেন (ফাইল ছবি)

শেষ আপডেট: 19 May 2025 08:40

দ্য ওয়াল ব্যুরো: ক্যানসারে (Cancer) আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Former US President Joe Baiden) । তিনি প্রস্টেট ক্যানসারে (Prostate cancer) আক্রান্ত এবং তা হাড়ে ছড়িয়ে পড়েছে বলে চিকিৎকেরা পরীক্ষানিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন।

বাইডেনের বয়স এখন ৮২। তিনি বেশ কিছুদিন প্রস্রাবের সমস্যায় (Urine problems) ভুগছিলেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা চিকিৎসা চালাচ্ছিলেন। গত শুক্রবার তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখান। তাঁরা সনাক্ত করেন সাবেক প্রেসিডেন্ট ক্যানসারে আক্রান্ত।

এই খবর জানাজানি হতে মার্কিন রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। বহু মানুষ বাইডেনের দ্রুর আরোগ্য কামনা করে বার্তা দিতে শুরু করেছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশ্যালে লিখেছেন, আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া জো বাইডেনের অসুখ  সংক্রান্ত খবর জানতে পেরে গভীরভাবে মর্মাহত’। ‘আমরা বাইডেন ও তাঁর পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। জো’র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’

বেশিরভাগেরাই বলেছেন, আশাকরি জো বাই়ডেন তাঁর লড়াকু মেজাজে ক্যানসারের মোকাবিলা করবেন। ঘটনা হল মার্কিন প্রেসিডেন্ট হিসাবে এবং তার আগে পরে ক্যানসারের বিরুদ্ধে জো বাইডেন আলাদা করে লড়াই চালিয়েছে এই অসুখ থেকে মানুষকে মুক্তি দিতে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বিপুল অর্থ বরাদ্দ করেন ক্যানসারের চিকিৎসা ও গবেষণায়।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বার প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থা যে ভাল নয় তা বোঝা যাচ্ছিল। তারপরও প্রার্থী হতে জেদ ধরেছিলেন বাইডেন। আর এর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে বুঝিয়ে নিরস্ত্র করেন। এখন অনেকেই মনে করছেন, তখনই বাইডেনের ক্যানসার সংক্রান্ত পরীক্ষানিরীক্ষা করলে হয়তো অসুখ এতটা ছড়াতে পারত না। স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার প্রার্থী হতে বাইডেন কি শারীরিক সমস্যা আড়াল করেছিলেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, বাইডেন যে ক্যানসারে আক্রান্ত তা দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। স্বভাবতই তাঁর শারীরিক অবস্থার দিতে সর্বক্ষণ নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর গ্লিসন স্কোর টেস্ট করা হয়েছে। প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় গ্লিসন স্কোর টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এতে ক্যানসারে আক্রান্ত কোষগুলির আকার বুঝতে সুবিধা হয়। ১০-এর মধ্যে বাইডেনের গ্লিনস স্কোর এসেছে ৯।  


```