সৌদি আরবের আবু ধাবিতে মিসাইল হানা। খালিফা অর্থনৈতিক এলাকায় মিসাইল হামলা আটকেছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এই ঘটনায় আহত পাঁচ ভারতীয় নাগরিক।

আবু ধাবিতে মিসাইল হানায় আহত পাঁচ ভারতীয়।
শেষ আপডেট: 28 March 2026 12:46
দ্য ওয়াল ব্যুরো: মধ্য-প্রাচ্যের যুদ্ধে ফের সমস্যায় ভারত। শনিবার মিসাইলের ভাঙা অংশের আঘাতে আহত হয়েছেন পাঁচ ভারতীয় নাগরিক। সৌদি আরবের আবু ধাবিতে একটি ক্ষেপনাস্ত্র হানা প্রতিহত করা হয়। সেই সময়ই এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
আবু ধাবি প্রশাসনের তরফে জানানো হয়েছে, খালিফা অর্থনৈতিক এলাকায় সফলভাবে মিসাইল আক্রমণ প্রতিহত করা হয়েছে। সেই সময়ই মিসাইলের ভাঙা টুকরো ছড়িয়ে পরে এলাকাজুড়ে। সেই আঘাতেই পাঁচ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর পাশপাশি, প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের ভুল খবর ছড়াতে বারন করা হয়েছে। যদিও, আহতদের বর্তমান অবস্থা এবং অন্যান্য ক্ষয়খতি প্রসঙ্গে আর কিছু জানানো হয়নি।
গত ২৮শে ফেব্রুয়ারি মার্কিন হামলায় প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার খামেনেই। ইজরায়েল-আমেরিকা যৌথ আক্রমণের প্রতিবাদে, ইরাক, জর্ডন, কুয়েত-সহ মধ্য-প্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে আক্রমণ চালায় ইরান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রকাশ্যে আসার আগেই ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনেইয়ের মৃত্যু হয়েছে। ট্রাম্পের দাবি, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী থেকে শুরু করে বিমানবাহিনী পর্যন্ত সবকিছুই প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
ট্রাম্প আরও জানিয়েছেন, যুদ্ধের কারণে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও, ইরানের তরফে এখনও শান্তি আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।