Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানুষেরও হতে পারে বার্ড ফ্লু, আমেরিকায় প্রথম সংক্রমণ! কীভাবে সাবধান হবেন?

প্রথম বার্ড ফ্লু-তে ব্যক্তি আক্রান্ত মানুষ। কীভাবে ছড়ায় এই ভাইরাস, কী উপসর্গ দেখা দেয় এবং কীভাবে সাবধান থাকা সম্ভব—জানুন বিশেষজ্ঞদের পরামর্শ।

মানুষেরও হতে পারে বার্ড ফ্লু, আমেরিকায় প্রথম সংক্রমণ! কীভাবে সাবধান হবেন?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 19 November 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: মানুষেরও হতে পারে বার্ড ফ্লু! নতুন উদ্বেগের বিষয় তৈরি করে প্রথমবারের মতো এক আক্রান্ত হলেন এক মার্কিন নাগরিক (US man)।

মার্কিন স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওয়াশিংটনের একটি হাসপাতালে নভেম্বরের শুরুতে তাঁকে ভর্তি করা হয়েছিল। বয়স বেশি এবং শারীরিক সমস্যা কিছু আগে থেকেই রয়েছে। চিকিৎসকরা প্রথমে বুঝতে পারেন, তিনি (Avian Influenza) বার্ড ফ্লু-তে আক্রান্ত। পরে পরীক্ষা করে ধরা পড়ে, ভাইরাসটি (Influenza A H5)। আরও বিশ্লেষণে জানা যায়, এটিই (H5N5) সাবটাইপ- যা এতদিন পর্যন্ত কেবল পশু বা পাখির শরীরে পাওয়া যেত, মানুষের ক্ষেত্রে একেবারেই নজির ছিল না।

ওই আক্রান্ত ব্যক্তি নিজেই বাড়ির পিছনে ‘মিশ্র’ ধরনের গৃহপালিত পাখির (Domestic Poultry) একটি ছোট পাল রাখতেন। ওই পালে নিয়মিত বন্য পাখির আনাগোনা ছিল। স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, সংক্রমণের উৎস হয়তো ওই গৃহপালিত পাখি, নয়তো বন্য পাখিরা। কীভাবে সংক্রমণ হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

বার্ড ফ্লু ঠিক কী?

(Avian Influenza) এমন এক ধরনের রোগ, যা মূলত (Influenza A virus) দ্বারা হয়। (CDC) জানিয়েছে, এই ভাইরাস সাধারণত বন্য জলচর পাখিদের শরীরে স্বাভাবিকভাবেই থাকে। সেখান থেকেই তা গৃহপালিত বা অন্যান্য পাখির মধ্যে ছড়ায়।

ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসকে চিহ্নিত করা হয় এর দুই সারফেস প্রোটিন বা Hemagglutinin H এবং Neuraminidase N—এর ভিত্তিতে। একাধিক সাবটাইপ আছে। উদাহরণ হিসেবে H5N1, H5N5, H5N8-র কথা বলা যেতে পারে। কিছু স্ট্রেন কম রোগ সৃষ্টি করে, যেগুলোকে LPAI বলা হয়। কিছু আবার মারাত্মক, যা HPAI হিসেবে পরিচিত এবং দ্রুত বড় সংখ্যায় পাখি মেরে ফেলতে পারে।

কেন চিন্তার কারণ হচ্ছে H5N5?

বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (World Organisation for Animal Health) বলছে, Influenza A H5 ভাইরাসগুলো জেনেটিক্যালি খুব বৈচিত্র্যময় এবং 'রিঅ্যাসর্টমেন্ট'-এর মাধ্যমে এগুলো নতুন রূপ নিতে পারে। তাই ঝুঁকি কম হলেও ‘প্যান্ডেমিক পোটেনশিয়াল’-এর কথা মাথায় রেখে নজরদারি জরুরি।

কীভাবে ছড়ায় এই ভাইরাস?

পাখির ক্ষেত্রে লালা, শ্বাসতন্ত্রের নিঃসৃত তরল এবং বিষ্ঠার মাধ্যমে সংক্রমণ ছড়ায়। মানুষ আক্রান্ত হন সাধারণত সংক্রমিত পাখির খুব কাছাকাছি থাকার ফলে বা দূষিত পরিবেশে (Poultry Farms, Live Bird Markets) কাজ করলে। (WHO) জানিয়েছে, ড্রপলেট, ধুলোর কণা বা দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলে সংক্রমণ হতে পারে।

কী কী উপসর্গ দেখা দিতে পারে?

জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি, মাংসপেশির ব্যথা, কখনও বমি বা ডায়ারিয়া। Johns Hopkins Medicine জানিয়েছে, চোখে ইনফেকশনের (Conjunctivitis) ঘটনাও দেখা গেছে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, (ARDS) বা মৃত্যু পর্যন্ত হতে পারে, জানিয়েছে (PAHO)।

প্রতিরোধ?

  • অসুস্থ বা মৃত পাখির কাছাকাছি যাওয়া চলবে না
  • পোলট্রি সামলাতে হলে মাস্ক, গ্লাভস ব্যবহার করতে হবে
  • আধসেদ্ধ মাংস, ডিম বা দুধ খাওয়া যাবে না
  • জনস্বাস্থ্য সংস্থাগুলি নিয়মিত নজরদারি আর দ্রুত শনাক্তকরণের ওপর জোর দিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম (H5N5) মানবসংক্রমণ পাওয়া গেলেও আপাতত ঝুঁকির মাত্রা কম বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সতর্কতা অবলম্বন করাই এখন সবার মূল লক্ষ্য।


```