Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সন্তানকে খুন করে পালিয়ে এসেছিলেন ভারতে! ৩ বছর পর 'মোস্ট ওয়ান্টেড' সিন্ডি সিংকে গ্রেফতার করল FBI

এফবিআই-এর 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় চতুর্থ স্থানে ছিলেন সিন্ডি। তাঁর খোঁজ দিতে পারলে মোটা টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই ধৃতকে আমেরিকায় ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

সন্তানকে খুন করে পালিয়ে এসেছিলেন ভারতে! ৩ বছর পর 'মোস্ট ওয়ান্টেড' সিন্ডি সিংকে গ্রেফতার করল FBI

'মোস্ট ওয়ান্টেড' সিন্ডি সিংকে গ্রেফতার করল FBI

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: ভারত থেকে গ্রেফতার ছেলেকে খুনে অভিযুক্ত সিন্ডি সিং। আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন তদন্তকারী সংস্থার ডিরেক্টর কাশ প্যাটেল। এফবিআই-এর 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় চতুর্থ স্থানে ছিলেন সিন্ডি। তাঁর খোঁজ দিতে পারলে মোটা টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই ধৃতকে আমেরিকায় ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

২০২৩ সালে মার্চ মাসেই সিন্ডি সিং তাঁর ছেলে নোয়েল আলভারেজের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে উঠে আসে, কয়েকদিন পরই ২২ মার্চ স্বামী অর্জদীপ সিং এবং ছয় সন্তানকে নিয়ে ভারতে চলে এসেছেন। 

পরে জানা যায়, ওইদিন বিমানে নোয়েল ছিলই না। অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করতে ভুয়ো তথ্য দিয়েছিলেন সিন্ডি। এরপর তাঁকে প্রশ্ন করা হলে জানান, নোয়েল মেক্সিকোতে তার বায়োলজিক্যাল বাবার কাছে রয়েছে।

কাশ প্যাটেল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সিন্ডির বিরুদ্ধে ‘Unlawful Flight to Avoid Prosecution’ (তদন্ত এড়াতে ভিন রাজ্য বা দেশে পালিয়ে যাওয়া) এবং ১০ বছরের কম বয়সি শিশুর হত্যার জন্য 'ক্যাপিটাল মার্ডার' (মৃত্যুদণ্ডযোগ্য) মামলা করা হবে। তিনি লিখেছেন, 'সিন্ডি তাঁর সন্তানকে নিয়ে তদন্তকারীদের মিথ্যা বলেছিলেন। তিন বছর আগে তাঁকে ভারতে যাওয়ার বিমানে দেখা গিয়েছিল। এরপর থেকে আর আমেরিকায় ফেরেননি।'

সিন্ডি রডরিগেজের বিরুদ্ধে অভিযোগ, সিন্ডি রডরিগেজ সিং-এর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের মার্চ মাসে তাঁর ছেলে নোয়েলকে খুন করেন। নোয়েলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালের অক্টোবরে। তবে তাঁকে নিখোঁজ বলে রিপোর্ট করা হয় ২০২৩ সালের মার্চে।

ছয় বছরের নোয়েল দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিল এবং অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিল। অভিযোগ, তাঁকে নিয়মিত নির্যাতন করা হত। দিনের পর দিন অনাহারে রাখা হত এমনকি জলটুকুও দেওয়া হত না।

২০২৪ সালের অক্টোবরে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড নোটিস জারি করে। গত জুলাই মাসে এফবিআই তাঁকে 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় যুক্ত করে এবং তাঁর খোঁজ দিলে প্রথমে ২৫ হাজার ডলার এবং পরে তা বাড়িয়ে আড়াই লক্ষ ডলার করা হয়।

এফবিআই প্রধান কাশ প্যাটেলের কথায়, 'ন্যায়ের পথ আটকানো যায় না। আজ আমেরিকার মানুষ দেখতে পাচ্ছেন, যারা দুর্বলদের কষ্ট দেয়, তাদের আমরা একদিন না একদিন ধরবই।'


```