Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

সীমান্ত বিরোধে এবার নেপাল, লিপুলেখ পাস দিয়ে ভারত-চিন বাণিজ্যে আপত্তি কাঠমান্ডুর

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দেশের সংসদে মানচিত্র দেখিয়ে দাবি করেছেন, লিপুলেখ নেপালের।

সীমান্ত বিরোধে এবার নেপাল, লিপুলেখ পাস দিয়ে ভারত-চিন বাণিজ্যে আপত্তি কাঠমান্ডুর

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 August 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ খরা কাটিয়ে চিনের সঙ্গে বাণিজ্য শুরু হতে যাচ্ছে ভারতের। যে তিন সীমান্ত দিয়ে বাণিজ্য হওয়ার কথা তার অন্যতম লিপুলেখ পাসকে নিজেদের দাবি করেছে নেপাল সরকার।

নয়াদিল্লির দাবি, ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত ওই পার্বত্য সীমান্ত পথ দিয়ে ১৯৫৪ সাল থেকে বাণিজ্য চলছে চিনের সঙ্গে। ২০১৯-এ করোনা মহামারী এবং পরবর্তী কিছু ঘটনার প্রেক্ষিতে ওই সীমান্ত বন্ধ ছিল। অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দেশের সংসদে মানচিত্র দেখিয়ে দাবি করেছেন, লিপুলেখ নেপালের।

বেজিং সম্প্রতি ফের ভারতকে বিরল খনিজ এবং গুরুত্বপূর্ণ যন্ত্র রপ্তানি করতে সম্মত হয়েছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়ি'র সদ্য সমাপ্ত ভারত সফর এবং গত সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বেজিংয়ের বৈঠকে ফের দু দেশের মধ্যে বাণিজ্য পুরোমাত্রায় শুরুর সিদ্ধান্ত হয়। এরপরই নেপাল সরকার দাবি করে লিপুলেখ দিয়ে চিন-ভারত বাণিজ্যে তাদের আপত্তি আছে। কাঠমান্ডুর দাবি, লিপুলেখ নেপালের।

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, নেপালের দাবির কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। প্রসঙ্গত, ২০২০-তে নেপালের প্রধানমন্ত্রী সংসদে লুপুলেখকে তাঁদের দাবি করে ম্যাপ দেখানোয় নয়াদিল্লি তুমুল ক্ষোভ প্রকাশ করে। দু-দেশের সম্পর্কের অবনতি হয়।

কেপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলে নেপাল আর লিপুলেখ নিয়ে উচ্চবাচ্য করেনি। গত বছর ফের প্রধানমন্ত্রী হয়েছেন শর্মা। ফের তাঁর সরকার সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে বিবাদের আভাস দিয়েছে। তাঁর দাবি ওই এলাকায় চারশো বর্গ মাইল এলাকা নেপালের অংশ।


```