Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবার ‘বেঁচে থাকার’ প্রমাণ চাই! পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিলেন ইমরানের ছেলে

কাসিম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর অনুরোধ, ইমরান খান জীবিত কিনা, সরকারিভাবে প্রমাণ দিয়ে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে সাক্ষাতের অনুমতি দিতে হবে।

বাবার ‘বেঁচে থাকার’ প্রমাণ চাই! পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিলেন ইমরানের ছেলে

ইমরান খান

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 November 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী (Pakistan Ex PM) ইমরান খানকে (Imran Khan) ঘিরে জল্পনা এখনও বহাল। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে - আদিয়ালা জেলের (Adiala Jail) ভেতরেই নাকি খুন করা হয়েছে তাঁকে। যদিও পাকিস্তানের সরকার (Pakistan Govt) ও জেল প্রশাসন এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। কিন্তু ইমরানের পরিবার, বিশেষ করে তাঁর ছেলে কাসিম খান (Kashim Khan), বাবার ‘বেঁচে থাকার’ প্রমাণ দাবি করেছেন।

৮৪৫ দিন ধরে জেলে রয়েছেন ইমরান খান। আর শেষ ছ’সপ্তাহ ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছে না পরিবার (No Contact with Family) - কাসিম খান এমনই দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে লিখেছেন - ইমরান খানকে জেলে পাঠানো হয়েছে ৮৪৫ দিন আগে। গত দেড় মাস ধরে তাঁকে একেবারে নির্জন ‘ডেথ সেল’-এ (Death Cell) রাখা হয়েছে। পরিবার তো দূরে থাক, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বোনেদের সঙ্গে কোনও সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। বিগত ছ’ সপ্তাহ ধরে ইমরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। বোনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, এমনকী কোনও ভাবেই যোগাযোগ স্থাপন করতে দেওয়া হয়নি।

কাসিম আরও বলেন, ইচ্ছাকৃতভাবেই তাঁর অবস্থার তথ্য গোপন রাখা হচ্ছে। তাঁর কথায়, “এটা কোনও নিরাপত্তা প্রোটোকল (Security Protocol) নয়। এটা ইচ্ছাকৃত অন্ধকারে রেখে দেওয়া, যাতে আমরা জানতে না পারি বাবা আদৌ কেমন আছেন।” তিনি আরও সতর্ক করেন, ইমরানের নিরাপত্তা ও এই অমানবিক পরিস্থিতির আন্তর্জাতিক আইনগত দায় পাকিস্তান সরকারকেই নিতে হবে।

কাসিম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর অনুরোধ, ইমরান খান (Imran Khan) জীবিত কিনা, সরকারিভাবে প্রমাণ দিয়ে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে সাক্ষাতের অনুমতি দিতে হবে।

অন্যদিকে বৃহস্পতিবার আদিয়ালা জেল প্রশাসন (Adiala Jail) একটি বিবৃতি জারি করে সমস্ত মৃত্যুর গুজব উড়িয়ে দেয়। তাদের দাবি, ইমরান খান সম্পূর্ণ সুস্থ। তাঁকে অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে, এই খবর ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়েছে, “ইমরান খান আদিয়ালা জেলেই আছেন এবং সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্যের কোনও সত্যতা নেই।”

২০২৩ সালের অগস্ট মাস থেকে জেলবন্দি তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক মামলা চলছে, যা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এ বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হন ইমরান। 


```