Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইমরান খানের দেখা নেই, পাক মন্ত্রীর দাবি, পাঁচতারাসুলভ খানাপিনায় রাজার হালে রয়েছেন

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজার হালে রাখা হয়েছে। তিনি পাঁচতারা হোটেলের সুযোগসুবিধা পাচ্ছেন।

ইমরান খানের দেখা নেই, পাক মন্ত্রীর দাবি, পাঁচতারাসুলভ খানাপিনায় রাজার হালে রয়েছেন

আসিফ এক টিভি সাক্ষাৎকারে আরও বলেন, জেলে তাঁর খানাপিনার তালিকা দেখে আসুন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 November 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে খুন করা হয়েছে, এই জল্পনায় ইতি টানল জেল প্রশাসন। জেল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ আছেন এবং জেলের ভিতরেই আছেন। ইমরানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাঁর প্রতি চিকিৎসা সংক্রান্ত নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জেল প্রশাসন। বৃহস্পতিবারেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজার হালে রাখা হয়েছে। তিনি পাঁচতারা হোটেলের সুযোগসুবিধা পাচ্ছেন।

আসিফের দাবি, আগে তাঁদের যেভাবে জেলে রাখা হয়েছিল, তার থেকে অনেক বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে তাঁকে। আসিফ এক টিভি সাক্ষাৎকারে আরও বলেন, জেলে তাঁর খানাপিনার তালিকা দেখে আসুন। প্রতিদিন তাঁকে কী কী খেতে দেওয়া হয়। কোনও পাঁচতারা হোটেলেও এর থেকে বেশি সুখাদ্য ও দামি খাবার মেলে না। বিরোধী দলনেতার ঘরে টেলিভিশন দেওয়া হয়েছে। তাঁর স্বাস্থ্যরক্ষার জন্য দেওয়া হয়েছে ব্যায়াম করার সমস্ত উপকরণ। একটি ডাবল বেড খাট এবং মখমলি গালিচা রয়েছে ইমরানের ঘরে।

ইমরানের জমানায় নিজের বন্দিদশার বিবরণ তুলে আসিফ বলেন, আমাদের ঠান্ডা মেঝেতে শুতে দেওয়া হতো। জেলের অন্য বন্দিরা যা খান, তাই দেওয়া হতো। জানুয়ারি মাসেও মাত্র দুটি কম্বল দেওয়া হয়েছিল এবং গরম জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তাঁর দাবি, তৎকালীন জেল সুপার নিজে এসে গিজার খুলিয়ে নিয়ে গিয়েছিলেন। আরে আল্লাকে তো ভয় পান আপনারা! কেউ ফাঁকি দিয়ে চলে যেতে পারে না।

জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এদিন বলেছে, ইমরান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁকে আদিয়ালা জেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন সংবাদের কোনও সত্যতা নেই। প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্যাপ্টেন তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান দুবছর ধরে বিভিন্ন অপরাধে জেলবন্দি।

একইভাবে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভরত ইমরানের বোন ও সমর্থকদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। ইমরানের তিন বোন ও পিটিআই সমর্থকরা আদিয়ালা জেলের বাইরে গোরখপুর চেকপোস্টে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁর সঙ্গে দেখা করার দাবিতে। এআরওয়াই নিউজ সরকারি বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, আলোচনায় সন্তুষ্ট হয়ে ধরনা অবস্থান তুলে নিয়েছেন ইমরানের বোন আলিমা খান।

সরকারি সূত্র জানিয়েছে, পুলিশ তাঁদের আশ্বাস দিয়েছে যে, যে কোনও সময় তাঁদের সঙ্গে ইমরানের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। একইভাবে পরের মঙ্গলবারেও তা করা হবে। এই আশ্বাসের পর শান্তিপূর্ণভাবে ধরনা-অবস্থান তুলে নেন ইমরানের বোনরা ও পিটিআই নেতৃত্ব। এর আগে গত বুধবার থেকে রটে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলের ভিতরেই নির্যাতন করে হত্যা করা হয়েছে।


```