Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাঁচিল টপকে লাহোরের রাস্তায় পোষ্য সিংহ, থাবায় ঘায়েল মহিলা ও ২ নাবালক

একটি বাড়ির পাঁচিল টপকে লাফ দিয়ে রাস্তায় নামে সিংহটি। তারপরেই দে ছুট দিয়ে সামনে পড়া এক মহিলার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে।

পাঁচিল টপকে লাহোরের রাস্তায় পোষ্য সিংহ, থাবায় ঘায়েল মহিলা ও ২ নাবালক

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 5 July 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: পোষা সিংহ বাড়ি থেকে পালিয়ে ঘায়েল করল দুই শিশু ও এক মহিলাকে। পাকিস্তানের লাহোরের ব্যস্ত রাস্তায় ঘটা এই ঘটনায় স্থানীয় পথচারীরা হকচকিয়ে যান। সিংহকে ছুটে যেতে দেখে উপস্থিত লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরাও প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। পুলিশ ও বনকর্মীরা পরে ১১ মাস বয়সি ওই সিংহটি ধরে পশু সংরক্ষণ কেন্দ্রে পর্যবেক্ষণে রেখেছেন।

রাস্তায় রাখা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লাহোরের ব্যস্ত রাস্তায় লোকজন চলাচল করছিলেন। চায়ের দোকানে বসে গল্পগুজব করছিলেন কয়েকজন যুবক। কেউ দাঁড়িয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় পাশের একটি বাড়ির পাঁচিল টপকে লাফ দিয়ে রাস্তায় নামে সিংহটি। তারপরেই দে ছুট দিয়ে সামনে পড়া এক মহিলার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অতর্কিত হামলায় মহিলা বাজারের ব্যাগ হাতে রাস্তায় পড়ে যান।

তাঁকে ছেড়েই সিংহটি এরপরে দুটি বাচ্চার মুখে ও ঘাড়ে থাবা মারে। তারাও রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পোষ্য সিংহের মালিকও তাকে ধরতে বাড়ি থেকে বেরিয়ে পিছন পিছন ছোটেন। কিন্তু, সিংহের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি তিনি। পুলিশ জানিয়েছে, ঘায়েল হওয়া মহিলা ও শিশুদের জোরাল চোট লাগলেও বিপদের বাইরে তারা।

৫ বছরের ও ৭ বছরের দুই শিশুর বাবা বলেন, সিংহের থাবায় তাঁর দুই ছেলের হাতে-মুখে আঘাত লেগেছে। তাঁর অভিযোগ, সিংহটি যখন তাড়া করে বেড়াচ্ছিল, তখন তার মালিক মজা দেখছিলেন। সিংহের আক্রমণ দেখে বাড়ির লোক হাসছিল বলে তাঁর অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সিংহের ৩ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। লাহোরের ডিআইজির দাবি, সিংহের মালিকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সিংহটি তারাই পাকড়াও করে নিয়ে গিয়েছিল। ১২ ঘণ্টার মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করে হাজতে পুরেছে।

বনকর্মীরা জানিয়েছেন, সিংহটি আলাদা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার স্বাস্থ্য এমনিতে ভালই আছে। পাক পাঞ্জাবে বন্য পশু বিশেষত বাঘ-সিংহ পোষা একটি পুরনো দস্তুর। অর্থবান, ক্ষমতা ও রহিসিয়ানা দেখাতে অনেকেই এরকম জংলি জানোয়ার পোষেন। গতবছর ডিসেম্বরে একটি পূর্ণবয়স্ক সিংহ লাহোরের একটি খাঁচা খুলে বেরিয়ে গিয়েছিল। তাকে নিরাপত্তা রক্ষীরা গুলি করে মেরেছিলেন।


```