Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

৯৯-র পর সবচেয়ে বড় বিপর্যয়! হংকং বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে সমুদ্রে পড়ল বিমান, মৃত ২

সোমবার ভোর সাড়ে তিনটায় দুবাই থেকে আসা এই পণ্যবাহী বিমানটির অবতরণের কথা ছিল। বিমানে পাইলট-সহ মোট চার জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার (Hong Kong airport incident) পর তাঁদের সবাইকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে।

৯৯-র পর সবচেয়ে বড় বিপর্যয়! হংকং বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে সমুদ্রে পড়ল বিমান, মৃত ২

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 October 2025 08:56

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে (Hong Kong plane crash)। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে সোজা সমুদ্রে গিয়ে পড়ল এমিরেট্‌স এয়ারলাইন্সের একটি পণ্যবাহী বিমান। দুর্ঘটনার আগে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও জোরে ধাক্কা মারে। ওই গাড়িতে থাকা দু'জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার ভোর সাড়ে তিনটায় দুবাই থেকে আসা এই পণ্যবাহী বিমানটির অবতরণের কথা ছিল। বিমানে পাইলট-সহ মোট চার জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার (Hong Kong airport incident) পর তাঁদের সবাইকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের কারও গুরুতর আঘাত লাগেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় আবহাওয়া বেশ খারাপ ছিল। সেই কারণেই পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি পিছলে গিয়ে গাড়িতে ধাক্কা মেরে সমুদ্রে পড়ে যায়। নিহতদের মধ্যে অন্তত একজন বিমানবন্দরের কর্মী ছিলেন বলে জানিয়েছে হংকং পুলিশ।

দুর্ঘটনার পর পাওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে, বিমানটি অর্ধেক ডুবে আছে সমুদ্রে- সামনের অংশ জলের উপরে, আর পিছনের অংশ সম্পূর্ণ ডুবে গেছে। উদ্ধারকারীরা নৌকায় করে বিমানের কাছে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন।

এমিরেট্‌স জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ইকে ৯৭৮৮ বিমানটিতে কোনও পণ্য ছিল না। এটি বোয়িং ৭৪৭ মডেলের পুরনো বিমান, প্রায় ৩২ বছর আগে তৈরি। আগে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হলেও, সম্প্রতি এটি পণ্য পরিবহণের কাজে নেওয়া হয়েছিল।

এই দুর্ঘটনাকে ১৯৯৯ সালের পর হংকং বিমানবন্দরের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। ওই বছর টাইফুনের সময় চিন এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় উল্টে গিয়ে তিন জন মারা গিয়েছিলেন। সোমবারের ঘটনার পর আপাতত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।


```