Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাকিস্তানে বৃহস্পতিবার ভোট, বুধবার বিস্ফোরণে প্রাণ গেল ১৪ জনের, আগেও হামলা হয়েছে

পাকিস্তানে বৃহস্পতিবারের ভোট পর্ব কেমন থাকবে তা নিয়ে প্রচার শুরুর প্রথম থেকেই সংশয় তৈরি হয়েছিল। বুধবার আশঙ্কা আরও তীব্র হল বালুচিস্তানের একটি বিস্ফোরণের ঘটনায়। 

পাকিস্তানে বৃহস্পতিবার ভোট, বুধবার বিস্ফোরণে প্রাণ গেল ১৪ জনের, আগেও হামলা হয়েছে

শেষ আপডেট: 7 February 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে বৃহস্পতিবারের ভোট পর্ব কেমন থাকবে তা নিয়ে প্রচার শুরুর প্রথম থেকেই সংশয় তৈরি হয়েছিল। বুধবার আশঙ্কা আরও তীব্র হল বালুচিস্তানের একটি বিস্ফোরণের ঘটনায়। 

বুধবার সেখানে পিশিন জেলায় এক নির্দল প্রার্থীর দফতরের বাইরে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ৩০ জন। 

পাকিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে আগেও রক্তপাতের একাধিক ঘটনা ঘটেছে। একটি ঘটনায় ১০ পুলিশ কর্মী নিহত হন। বালুচিস্তানে থানা ও পুলিশ ছাউনিতেও হামলা চালায় জঙ্গিরা। 

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা প্রশাসনের রিপোর্টের অপেক্ষায় আছে। পরিস্থিতি পর্যালোচনার পর প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট স্থগিত করে দেওয়া হবে। 

প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় সংসদের পাশাপাশি বেলুচিস্তান-সহ  চার প্রদেশের প্রাদেশিক পরিষদেরও ভোট  হচ্ছে। 

বালুচিস্তানের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী আলি মর্দন খান ডমকি বলেন, নির্বাচনকে বানচাল করতেই একটি চক্র এই হামলা চালিয়েছে। যদিও।কোনও সংগঠন ঘটনার দায় নেয়নি এখনও পর্যন্ত।


```