Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা! যাত্রী নিরাপত্তায় উড়ান পরিষেবা স্থগিত করল কর্তৃপক্ষ

ড্রোন হামলায় আগুন লাগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে, নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয় উড়ান পরিষেবা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ এমিরেটস কর্তৃপক্ষের।

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা! যাত্রী নিরাপত্তায় উড়ান পরিষেবা স্থগিত করল কর্তৃপক্ষ

দুবাই বিমানবন্দরে বন্ধ উড়ার পরিষেবা

গার্গী দাস

শেষ আপডেট: 16 March 2026 11:55

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় বিপর্যয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার সকালে আচমকাই আগুন লাগে সেখানে। অভিযোগ, একটি ড্রোন হামলা (Drone strike) বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। তাতেই আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এমিরেটস (Emirates) কর্তৃপক্ষ।

শেষ কয়েকদিন ধরে ইরানের (Iran) ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলা (Missile and drone attacks) ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। তারই জেরে নিরাপত্তা পরিস্থিতি তীব্র হওয়ায় দুবাই বিমানবন্দরে এই বড়সড় বিপত্তি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরে আগুন লাগার পরই সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি সতর্কবার্তা জারি করে এমিরেটস (Emirates) জানায়, দুবাই থেকে এবং দুবাইয়ের উদ্দেশে সমস্ত উড়ান আপাতত স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বিমানবন্দরে না যেতে।। সংস্থার বক্তব্য, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই তাদের কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী আপডেট জানানো হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, একটি ড্রোন বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে এসে পড়ে। তারপরই আগুন ধরে যায়। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিমান চলাচল অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনার প্রভাব পড়েছে ভারতের উড়ানেও। কোচি আন্তর্জাতিক বিমানবন্দর (Cochin International Airport) থেকে দুবাইগামী এমিরেটসের একটি উড়ান মাঝআকাশ থেকেই ঘুরিয়ে দিতে হয়। জানা গিয়েছে, ফ্লাইট ইকে৫৩৩ (Flight EK533) ভোর সাড়ে ৪টেয় কোচি থেকে রওনা হয়েছিল। বিমানে ছিলেন মোট ৩২৫ জন যাত্রী। কিন্তু দুবাই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়ার পর মাঝপথেই বিমানটিকে ফিরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত সকাল সাড়ে ৮টা নাগাদ সেটি নিরাপদে কোচিতে অবতরণ করে।

কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত যাত্রীদের বিমানের মধ্যেই অপেক্ষা করতে বলা হয়েছে। দুবাই বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, চলতি উত্তেজনার মধ্যেও এয়ার ইন্ডিয়া (Air India) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) সোমবার মধ্যপ্রাচ্যের সঙ্গে মোট ৪৮টি নির্ধারিত ও বিশেষ উড়ান চালাবে বলে জানিয়েছে। এর মধ্যে জেদ্দা (Jeddah) ও মাস্কটের (Muscat) সঙ্গে নিয়মিত পরিষেবা চালু থাকবে। ভারতের বিভিন্ন শহর থেকে জেদ্দার উদ্দেশে চালানো হবে ১০টি সরাসরি উড়ান। যাতে সকলে নিরাপদে দেশে যাতায়াত করতে পারে।

তবে আমেরিকা–ইসরায়েল–ইরান সংঘাত (US-Israel-Iran conflict) ঘিরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় কড়া বিধিনিষেধ জারি থাকায় গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিমান কর্তৃপক্ষ।


```