Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮ মাসে ৮ যুদ্ধ থামিয়েছি, ইহুদিদের জয়, ইহুদি-বিদ্বেষী জেহাদিরা হেরেছে, ইজরায়েলে ট্রাম্প

শান্তি চুক্তির ফলে বন্দিমুক্তির পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘ইহুদিদের জয়ধ্বনি’ এবং ‘ইসলামি ধর্মযোদ্ধা’দের পরাজয় ঘোষণার কথা শোনা গেল।

৮ মাসে ৮ যুদ্ধ থামিয়েছি, ইহুদিদের জয়, ইহুদি-বিদ্বেষী জেহাদিরা হেরেছে, ইজরায়েলে ট্রাম্প

সোমবার ইজরায়েলি পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্প।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 October 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: শান্তি চুক্তির ফলে বন্দিমুক্তির পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে ইহুদিদের জয়ধ্বনি এবং ইসলামি ধর্মযোদ্ধাদের পরাজয় ঘোষণার কথা শোনা গেল। ইজরায়েল সফরে এসে ইহুদি পার্লামেন্টে সোমবার ভাষণদান কালে ট্রাম্প বলেন, এই যুদ্ধে জয় হয়েছে ইহুদিদের। পরাজিত হয়েছে জেহাদিবাদ ও ইহুদিবিদ্বেষীরা। ট্রাম্প ফের দাবি করেন, আট মাসে আট যুদ্ধ থামিয়ে দিয়েছি আমি। গাজা থেকে ইজরায়েলি বন্দিদের মুক্তিকে স্বাগত জানিয়ে তিনি মধ্য-পূর্ব তথা আরব দুনিয়ায় শান্তি স্থাপন ও এলাকা পুনর্গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ থামাতে তাঁর মধ্যস্থতায় নয়া আরব দুনিয়ায় ঐতিহাসিক সূর্যোদয় ঘটেছে। আজ আকাশ শান্ত, বন্দুকের শব্দ থেমে গিয়েছে, সাইরেন নির্বাক। পবিত্র এই ভূমিতে যে সূর্যোদয় ঘটছে, শেষমেশ শান্তিতে ভোর হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদে এখানে শান্তি চির কায়েম থাকবে। এটা শুধু একটা যুদ্ধ শেষই নয়, নতুন আরব দুনিয়ার ঐতিহাসিক সকাল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তারিফ করে বলেন, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, বিবি। দারুণ কাজ করেছ। তিনি নিজে গাজা পুনর্গঠনের অংশীদার হতে চান বলে জানান। প্যালেস্তিনীয়দের উদ্দেশে বলেন, হিংসার পথ চিরকালের জন্য ছেড়ে দিন। আরব দুনিয়া ও মুসলিম দেশগুলিকে গাজা পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান। ট্রাম্পের ভাষণের মধ্যেই দুই ইজরায়েলি পার্লামেন্ট সদস্য আয়মান ওদেহ্ এবং ওফের ক্যাসিফ একটি প্ল্যাকার্ডে প্যালেস্তাইনের স্বীকৃতি চাই লিখে তাঁর দিকে তুলে ধরেন।

তেল আভিভে এদিন ছিল যেন উৎসবের মরশুম। হামাসের হাতে বন্দি থাকা ২০ জন ২ বছর পর মুক্তির স্বাদ নিয়ে পা রাখলেন দেশের মাটিতে। সেই দৃশ্যের সাক্ষী থাকতে বিশাল জনসমাবেশ হয়েছিল এখানে। যে জায়গাটিতে আনুষ্ঠানিক উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে লাগানো হয়েছিল বিশাল একটি পর্দা। তাতে লাগাতার আপডেট চলেছে খবরের। সিলভিয়া কুনোর ছেলে মুক্তি পেয়ে মাকে ফোন করায় তিনি আনন্দে কেঁদে বুক ভাসালেন। বললেন, ২ বছর পর এই প্রথম ছেলের গলার আওয়াজ পেলাম।

ইজরায়েল পুলিশের একটি লাইভ ভিডিওয় দেখা গিয়েছে, দফায় দফায় মুক্ত ২০ বন্দিকে নিয়ে কনভয় দক্ষিণ ইজরায়েলের দিকে এগিয়ে আসতে। সেখানে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেম পৌঁছে তিনি ভাষণ দেন ইজরায়েলের পার্লামেন্টে।

আজ প্রথম দফায় যাঁরা মুক্তি পেলেন তাঁদের ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে আসা হয়েছে। রিয়েম-এর সীমান্ত এলাকার একটি শিবিরে তাঁদের গাজা থেকে বের করে আনা হয়। সাতজনের এখন শারীরিক ও মানসিক চিকিৎসা চলছে সেনা শিবিরে। এরপরেই তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

ট্রাম্পের সফরের ঠিক প্রাক মুহূর্তে ইজরায়েলের প্রেসিডেন্ট হেরগোজ আরও বলেছেন, ট্রাম্পকে ইজরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার দিতে পেরে আমি নিজেকে সম্মানীত মনে করছি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইজরায়েলি রাষ্ট্রপতির এই মেডেল দেশের সর্বোচ্চ সম্মান। যা দেওয়া হয় দেশের জন্য অনন্য কাজের অথবা মানবিকতার প্রতি অসাধারণ কোনও কাজের স্বীকৃতিস্বরূপ।


```