Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শুল্ক ইস্যুতে রাশিয়ার প্রসঙ্গ তুলতেই রেগে লাল ট্রাম্প! সাংবাদিককে বললেন, 'নতুন কাজ খুঁজুন'

সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প রীতিমতো রেগে যান। কিন্তু কেন? আসলে ওই সাংবাদিক শুল্ক ইস্যুতে রাশিয়ার ওপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা, তা জানতে চান। 

শুল্ক ইস্যুতে রাশিয়ার প্রসঙ্গ তুলতেই রেগে লাল ট্রাম্প! সাংবাদিককে বললেন, 'নতুন কাজ খুঁজুন'

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 September 2025 08:38

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার (Russia) কাছ থেকে তেল কেনার (Crude Oil) বিষয়ে ফের ভারতকে নতুন করে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, ভারতের ওপর 'ফেজ টু' (phase two) বা 'ফেজ থ্রি' (phase three) পর্যায়ের নিষেধাজ্ঞা এখনও আরোপ করা হয়নি।

ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাওয়ারকির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে সংবাদমাধ্যমের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের (Journalist) প্রশ্নের উত্তরে ট্রাম্প রীতিমতো রেগে যান। কিন্তু কেন? আসলে ওই সাংবাদিক শুল্ক ইস্যুতে রাশিয়ার ওপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা আদৌ নেওয়া হয়েছে কিনা, তা জানতে চান। এই প্রশ্ন শুনেই ভারতের (India) প্রসঙ্গ টেনে জবাব দেন 'ক্ষুব্ধ' ট্রাম্প।

সাংবাদিক বলেছিলেন, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশা প্রকাশ করলেও কোনও পদক্ষেপ করেননি। এর জবাবে ট্রাম্প বলেন, “আপনি কী করে জানলেন যে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? আপনি কি বলবেন যে চিনের বাইরে সবচেয়ে বড় ক্রেতা ভারতের ওপর সেকেন্ডারি স্যাংশন (secondary sanction) আরোপ করাটা কোনও পদক্ষেপ নয়? এর ফলে রাশিয়ার শত শত কোটি ডলার ক্ষতি হয়েছে। আপনি এটাকে কোনও পদক্ষেপ করা বলবেন না?”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমি এখনও ভারতের ওপর দ্বিতীয় বা তৃতীয় ধাপের কাজ শুরু করিনি। কিন্তু যখন আপনি বলছেন যে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, তখন আমার মনে হয় আপনার একটি নতুন চাকরি খুঁজে নেওয়া উচিত।" ট্রাম্প বলেন যে তিনি দুই সপ্তাহ আগেই বলেছিলেন, যদি ভারত রাশিয়ান তেল কেনে, তবে ভারতের বড় সমস্যা আছে, আর সেটাই ঘটছে।

মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি এও দাবি করেছেন, আমেরিকার (America) চাপের কারণেই ভারত সম্প্রতি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। তবে তাঁর স্পষ্ট বার্তা, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমাবে না। ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমানোর কোনও পরিকল্পনা আপাতত নেই। তাঁর কথায়, 'ভারতের সঙ্গে সম্পর্ক ভালই, কিন্তু এতদিন তা ছিল একপাক্ষিক। সেই সমীকরণ আমি পাল্টে দিয়েছি।'

যদিও গোটা বিষয় নিয়ে এখন ভারতের 'ঢাল' হয়ে দাঁড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন বলেন, আমেরিকা ভারতের সঙ্গে যেভাবে কথা বলছে, তা একেবারেই ঔপনিবেশিক আমলের চিন্তাভাবনার প্রতিফলন। এই ধরনের কথা এখন আর চলে না। আর তারা ভারতের মতো এশিয়ার অন্যতম বড় দেশের সঙ্গে এইভাবে কথাও বলতে পারে না। চিনের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।


```