২০০৬ সালে হাওয়ার্ড স্টার্ন শো-তে ইভাঙ্কা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প–সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিতি ছিলেন। তারই একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়ে উঠেছে।

ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 20 July 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: ২০০৬ সালে হাওয়ার্ড স্টার্ন শো-তে ইভাঙ্কা ট্রাম্প (Ivanka Trump) ও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)–সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিতি ছিলেন। তারই একটি পুরনো ভিডিও ফের ভাইরাল (viral video) হয়ে উঠেছে। সেই ভিডিওতে ট্রাম্পকে ‘যৌন হেনস্থাকারী’ বলা হলে তিনি ঠোঁট নাড়িয়ে বলেন, "হ্যাঁ ঠিক, এটাই সত্যি"। ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়েছে এমন এক সময়ে, যখন আবারও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম জুড়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিতর্কে।
ভিডিওটি ভুয়ো কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু ফ্যাক্ট-চেকিং সংস্থা 'Snopes' জানিয়েছে, এই ভিডিওটি একেবারে সত্যি এবং কোনওভাবেই AI বা অন্য প্রযুক্তির সাহায্যে বিকৃত করা হয়নি।
২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি 'The Howard Stern Show'-তে আমন্ত্রিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও ছেলে ডোনাল্ড জুনিয়র। তাদের রিয়্যালিটি শো 'The Apprentice'-এর পঞ্চম সিজনের প্রচারে হাজির হন তাঁরা।
শো চলাকালীন, সঞ্চালক হাওয়ার্ড স্টার্ন ইভাঙ্কার প্রেমজ জীবন নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তখন ইভাঙ্কার বয়স ছিল ২৪। আলোচনায় উঠে আসে ইভাঙ্কার প্রাক্তন প্রেমিক, চলচ্চিত্র প্রযোজক জেমস ‘বিঙ্গো’ গুবেলম্যানের নাম। স্টার্ন বারবার ট্রাম্পকে জিজ্ঞেস করছিলেন, তিনি গুবেলম্যানকে পছন্দ করেন কি না। ট্রাম্প যদিও বলেন, গুবেলম্যান ‘ভদ্র লোক’, তবে স্টার্ন নিশ্চিত ছিলেন যে ট্রাম্প তাঁকে অপছন্দ করেন।
তারপর হাওয়ার্ড স্টার্ন সরাসরি ইভাঙ্কাকে প্রশ্ন করেন, ‘‘তুমি তো নিশ্চয়ই ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করোনি, তাই তো?’’—জবাবে ইভাঙ্কা বলেন, “অবশ্যই না।” স্টার্ন আরও একধাপ এগিয়ে বলেন, “তুমি এখনও কুমারী, তাই তো?”—ইভাঙ্কার উত্তর, “অবশ্যই।” এরপর স্টার্ন ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন, “তুমি কি কখনও কন্যার সঙ্গে যৌনতা নিয়ে আলোচনা করেছ?”—ট্রাম্প বলেন, “না”।
Trump admitted to being a sexual predator.
HOWARD STERN: Donald, seriously, you know about sexual predators and things like that?
TRUMP: Right
CO-HOST: You are one!
TRUMP: That’s true
IVANKA: laughs.
If your father admited to being a sexual preditor would you laugh? pic.twitter.com/hVLanpz3qp— BlueDream (@58bugeye) July 19, 2025
‘তুমি তো এক জন যৌন হেনস্তাকারী’—স্টুডিওতে ট্রাম্পকে তির্যক মন্তব্য, জবাবে ঠোঁট নাড়িয়ে বললেন, ‘ঠিকই তো’'' এই পর্যায়ে হাওয়ার্ড স্টার্ন বলেন, “ডোনাল্ড, তুমি তো জানো যৌন হেনস্তাকারীদের ব্যাপারে, তাই না?”—ট্রাম্প বলেন, “ঠিক”। সঙ্গে সঙ্গে শো-র অন্যতম সঞ্চালিকা রবিন কুইভার্স বলে বসেন, “তুমি নিজেই তো একজন!”
এই মন্তব্যে হাসির রোল পড়ে যায়। তখন ট্রাম্পকে দেখা যায় ঠোঁট নাড়িয়ে ইভাঙ্কার দিকে তাকিয়ে বলতে—“It’s true” বা “That’s true”। হাওয়ার্ড স্টার্ন তখন ট্রাম্পের কথা পুনরাবৃত্তি করে বলেন, “ও তো বলল, ‘ঠিকই।’” একজন চিৎকার করে বলেন, “Oh my God!”। স্টুডিওতে হাসি চলতে থাকে, এবং আলোচনাও এগিয়ে যায় অন্য দিকে।
এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। এক জন লেখেন, “জঘন্য! এর চেয়ে ভালো কোনও শব্দ নেই।” আরেকজন লেখেন, “ইভাঙ্কা এসব শুনে হেসে ওর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, এটা যেন স্বাভাবিক ব্যাপার।’’ কারও মন্তব্য, “আমি হলে মাটিতে মিশে যেতাম।” অন্য এক জন লেখেন, “গোটা বিষয়টা খুবই ঘৃণ্য।”