জোহারান মামদানি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। এই মুহূর্তের ফলাফলের ওপর ভিত্তি করে বলাই যায়, তাঁর মেয়র হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই ফলাফলের ঠিক পরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে ক্ষোভ উগরে দেন ট্রাম্প।
mamdani.jpeg.webp)
ডোনাল্ড ট্রাম্প এবং জোহরান মামদানি
শেষ আপডেট: 26 June 2025 09:05
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের (New York) ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থীর দৌড়ে এগিয়ে থাকা নেতা জোহারান মামদানিকে (Zohran Mamdani) নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁকে আক্রমণ করে ‘১০০ শতাংশ কমিউনিস্ট পাগল’ বলে কটাক্ষ করেছে তিনি। ট্রাম্পের নিশানায় রয়েছে বাকি ডেমোক্র্যাট নেতারাও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, নিউইয়র্ক সিটি মেয়র পদের (Mayor Election) ডেমোক্র্যাট প্রাইমারিতে ৯০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন ৩৩ বছর বয়সি জোহারান মামদানি। তিনি পেয়েছেন ৪৩.৫ শতাংশ ভোট। এই মুহূর্তের ফলাফলের ওপর ভিত্তি করে বলাই যায়, তাঁর মেয়র হওয়া শুধু সময়ের অপেক্ষা। তাই এই ফলাফলের ঠিক পরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে ক্ষোভ উগরে দেন ট্রাম্প।
এক পোস্টে তিনি লেখেন, “অবশেষে সেটাই ঘটল যার ভয় ছিল। ডেমোক্র্যাটরা এবার সম্পূর্ণ সীমা ছাড়িয়েছে। জোহারান মামদানি, ১০০ শতাংশ কমিউনিস্ট পাগল, এখন ডেম প্রাইমারিতে জয়ী, মেয়র হওয়ার পথে। এবার সব সহ্যের বাইরে চলে গেছে।'' এখানেই না থেমে মামদানিকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। বলেন, ''ওঁর চেহারা ভয়ানক, কণ্ঠস্বর যন্ত্রণাদায়ক, আর বুদ্ধিও কম। আদতে অপদার্থ!'' এমনকী যারা তাঁকে সমর্থন করেছেন তাদেরও নির্বোধ বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এখনও ট্রাম্পের মন্তব্যের কোনও জবাব দেওয়া হয়নি। তবে মার্কিন রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় পরাজয়ের পর এই ধরনের টার্গেটেড আক্রমণ ট্রাম্পের নির্বাচনী কৌশলের অংশ।
জোহারান মামদানি - মেয়র পদপ্রার্থী এই তরুণের সঙ্গে রয়েছে গভীর বলিউড যোগ। তাঁর মা বিখ্যাত পরিচালক মীরা নায়ার। জন্মসূত্রে তিনি গুজরাতি মুসলিম। উগান্ডায় জন্ম হলেও ৭ বছর বয়স থেকে নিউইয়র্কের পাকাপাকি বাস। পড়াশোনা থেকে রাজনীতি এই মাটিতেই।
মাত্র কয়েক মাস আগেও ৩৩ বছর বয়সি জোহরান মামদানি তথা নিউ ইয়র্ক রাজ্য অ্যাসেম্বলির এই সদস্যের পরিচিতি সীমিত ছিল মূলত কিছু রাজনৈতিক মহলে। কিন্তু আজ, ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী হিসেবে পরাজিত করেছেন বহু পরিচিত, অভিজ্ঞ ও প্রভাবশালী প্রতিদ্বন্দ্বীকে।