Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

শুল্ক-যুদ্ধ একপাশে রেখে ৬ বছরে প্রথমবার মুখোমুখি বৈঠকে ট্রাম্প-জিনপিং, নজর বিশ্বের

দুই পক্ষের শীর্ষ কূটনীতিকরা আগেই জানান, দুই দেশের নানা মতপার্থক্য মেটাতে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। বৈঠকের আগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ট্রাম্প বলেন, “এই আলোচনার ফল ভাল হবে গোটা বিশ্বের জন্য।”

শুল্ক-যুদ্ধ একপাশে রেখে ৬ বছরে প্রথমবার মুখোমুখি বৈঠকে ট্রাম্প-জিনপিং, নজর বিশ্বের

ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 October 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: ছ'বছর পর ফের একবার মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই ট্রাম্পের সঙ্গে শি'র প্রথম সাক্ষাৎ।

দুই পক্ষের শীর্ষ কূটনীতিকরা আগেই জানান, দুই দেশের নানা মতপার্থক্য মেটাতে একটি প্রাথমিক কাঠামো তৈরি হয়েছে। বৈঠকের আগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ট্রাম্প বলেন, “এই আলোচনার (Meeting) ফল ভাল হবে গোটা বিশ্বের জন্য।”

চিন-মার্কিন বাণিজ্যিক টানাপড়েন (US China Relation), প্রযুক্তি নীতি, বিরল খনিজ নিয়ন্ত্রণ - সবই ছিল বৈঠকের আলোচ্যসূচিতে। বিশেষ নজর ছিল বিরল খনিজের ওপর। মোবাইল ফোন ও বৈদ্যুতিক যান থেকে যুদ্ধবিমান, অসংখ্য আধুনিক প্রযুক্তির ভিত্তি এই উপাদান। বিশ্ব বাজারে যার নিয়ন্ত্রণ মূলত চিনের হাতে।

সম্প্রতি মার্কিন কালো তালিকাভুক্তি নীতির জবাবে এই খনিজের রফতানি আরও কঠোর করেছে বেজিং (Bejing)। ফলে আমেরিকার কাছে এই খনিজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই ট্রাম্প প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

তাছাড়া টিকটকের (TikTok) মালিকানা মার্কিন সংস্থার হাতে যাওয়ার বিষয়েও চাপ বাড়াতে চলেছেন ট্রাম্প। মার্কিন কৃষকদের সুবিধার জন্য চিনের কাছে সয়াবিন কেনা বাড়ানোর দাবি রাখবেন বলেও জানা গেছে। অন্যদিকে উন্নত কম্পিউটার চিপের ওপর নিষেধাজ্ঞা শিথিল, ফেন্টানিল সংক্রান্ত অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং বন্দর শুল্কে পরিবর্তন - এই দাবিগুলি তুলতে পারে বেজিং।

উল্লেখ্য, ২০১৯ সালে জি২০ সম্মেলনে শি-ট্রাম্প বৈঠকে দু’পক্ষই আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব কমিয়ে সহযোগিতার পথে হাঁটার বার্তা দিয়েছিল। তখনও শি জানিয়েছিলেন, সংঘাত নয়, সমঝোতার মধ্যেই দুই দেশের লাভ। ট্রাম্পও সেই সময়ে অতিরিক্ত শুল্ক আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরবর্তী বছরগুলিতে সম্পর্ক বারবার উত্তপ্ত হয়েছে নানা বাণিজ্য ও প্রযুক্তিগত সিদ্ধান্তে।

চিন-আমেরিকার মধ্যে শুল্ক-সংঘাতের যুদ্ধবিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হচ্ছে, তবে সেই সময়সীমা আরও বাড়ানো হবে বলেই জানিয়েছে হোয়াইট হাউস। গত সেপ্টেম্বর থেকে চিন আমেরিকার সয়াবিন কেনা বন্ধ রেখেছিল, যা ফের শুরু হতে পারে শীঘ্রই-এমনটাই আশাবাদী মার্কিন প্রশাসন।

নয়া বৈঠকে তাই নজর - বৈরিতা কমিয়ে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার খুলতে পারে কিনা দুই শক্তিশালী রাষ্ট্র।


```