Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্প-মুনির মধ্যাহ্নভোজ ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা, বলছে কংগ্রেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump, US President) সঙ্গে বুধবার মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে Field Marshal and Army Chief Asim Munir)। 

ট্রাম্প-মুনির মধ্যাহ্নভোজ ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা, বলছে কংগ্রেস

শেষ আপডেট: 18 June 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump, US President) সঙ্গে বুধবার মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে Field Marshal and Army Chief Asim Munir)। ১৪ জুন থেকে আমেরিকা সফর করছেন ওই পাক সেনাকর্তা।

বুধবার কংগ্রেস বলেছে, ভারতের জন্য ট্রাম্প-মুনির বৈঠক এক মস্তবড় কূটনৈতিক ধাক্কা। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের কথা, মাত্র ক'দিন আগে যে মানুষটি ভারতকে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন তাঁকেই কিনা আমেরিকার প্রেসিডেন্ট খাতির করে হোয়াইট হাউসে ডেকেছেন।

ঘটনাচক্রে বুধবার ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি খণ্ডন করেছেন মোদী। কানাডায় জি-৭ ভুক্ত দেশগুলির সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী বর্তমানে কানাডার রাজধানী অটোয়ায় আছেন। সেই সম্মেলনে যোগ দেন ট্রাম্পও।  তবে সম্মেলন শেষের আগেই তিনি দেশে ফিরে যান। সেই সেখানে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্টের। ৩৫ মিনিটের ফোনালাপে পর বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, প্রধানমন্ত্রী মার্কিব প্রেসিডেন্টকে বলেছেন, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনও ভূমিকা ছিল না। সম্পূর্ণভাবেই ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে হয়েছে। তৃতীয় কোনও দেশের ভূমিকা ছিল না।

কংগ্রেস নেতা রমেশ বলেন, প্রধানমন্ত্রী যদি এমন কথা ট্রাম্পকে বলে থাকেন তাহলে সংসদে সে কথা বলছেন না কেন? রমেশ বলেন, প্রধানমন্ত্রীর উচিৎ হবে সংসদের অধিবেশন ডেকে সরকারের বক্তব্য পেশ করা। কংগ্রেসের রাজ্যসভার এই  সদস্যের কথায়, প্রধানমন্ত্রী উচিত সর্বদলীয় বৈঠক ডেকে পহেলগামের হত্যাকাণ্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে বিস্তারিত জানানো।


```