Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাঠমান্ডুর গদি কার হাতে? আন্দোলনকারীদের মধ্যে বিভাজন! নেপাল সীমান্তে নজরদারি বাড়াল ভারত

অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সেই বিষয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোকরাজ সিগডেল আন্দোলনকারীদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন। কিন্তু এখনও সমাধানসূত্র মেলেনি। 

কাঠমান্ডুর গদি কার হাতে? আন্দোলনকারীদের মধ্যে বিভাজন! নেপাল সীমান্তে নজরদারি বাড়াল ভারত

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 September 2025 08:21

দ্য ওয়াল ব্যুরো: কাঠমান্ডুর ক্ষমতার আসনে বসবেন কে? কেপি শর্মা ওলির পদত্যাগের পর থেকেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে।

 অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে একসময় নাম ওঠে নির্দল মেয়র বলেন্দ্র শাহের। বুধবার ছাত্র-যুব নেতৃত্বের আলোচনায় ভেসে ওঠে নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে সমর্থন করেন অনেকেই। তবে বৃহস্পতিবার আবার আলোচনায় উঠে আসে আর এক নাম—প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিং। বিদ্যুতের ভয়াবহ ঘাটতি থেকে দেশকে মুক্তি দেওয়ার কৃতিত্ব যার, সেই ঘিসিংকেই অন্তর্বর্তী সরকারের হাল ধরতে চান আন্দোলনকারীদের একাংশ। ফলে, নেতৃত্বের প্রশ্নে বিভাজন তৈরি হয়েছে নেপালের তরুণ আন্দোলনকারীদের মধ্যেই (Division between the agitators, Nepal)।

এর মধ্যেই সেনাবাহিনী হাতে তুলে নিয়েছে নেপালের শাসনভার। দেশজুড়ে কার্ফু জারি করা হলেও বৃহস্পতিবার সকাল থেকে অশান্তি কিছুটা কমেছে। তবে নানা জেল থেকে বন্দিদের বিদ্রোহ ও পালানোর খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। হাজার হাজার বন্দি পালিয়ে ভারতের সীমান্তে ঢুকে পড়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বিহার ও উত্তরপ্রদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে এসএসবি ( India, border surveillance)। বাংলার পানিট্যাঙ্কি সীমান্তেও বাড়তি কড়াকড়ি চালু হয়েছে। সীমান্তে ৩০ জনকে ধরেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, সেই বিষয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও সেনাপ্রধান অশোকরাজ সিগডেল আন্দোলনকারীদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন। কিন্তু এখনও সমাধানসূত্র মেলেনি। সুশীলা না ঘিসিং—আন্দোলনকারীরাই বিভক্ত। কাঠমান্ডু সেনা হেডকোয়ার্টারের বাইরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে খবর।

এমন অস্থির পরিস্থিতিতে রাষ্ট্রপতির বার্তা—শান্ত থাকুন, সমাধানের পথে এগোচ্ছে নেপাল। তবে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পানিট্যাঙ্কি সীমান্ত পেরিয়ে দেশে ফিরেছেন শতাধিক ভারতীয়। আতঙ্কে চোখ-মুখ গম্ভীর তাঁদের। একই সঙ্গে ভারতে ফিরেছে জরুরি খাদ্য ও তেলের ট্রাকও। তবে নেপালের নতুন অন্তর্বর্তী সরকারের মুখ কে হবেন—সেই প্রশ্নের উত্তর এখনও অমিল।


```