Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ওবামা দম্পতিকে নিয়ে ‘এপ’ বানানো ভিডিও! ট্রাম্পের পোস্টে আমেরিকায় তীব্র বিতর্ক

সমালোচনার সুর আরও চড়িয়েছেন বারাক ওবামার ঘনিষ্ঠ এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস। তাঁর মন্তব্য, ইতিহাসে ট্রাম্পকে ‘একটি কলঙ্ক’ হিসেবেই মনে রাখা হবে।

ওবামা দম্পতিকে নিয়ে ‘এপ’ বানানো ভিডিও! ট্রাম্পের পোস্টে আমেরিকায় তীব্র বিতর্ক

ওবামা দম্পতি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 7 February 2026 10:13

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে এপ বা বানরের রূপে দেখানো হয়েছে—এই অভিযোগ ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি (Disgusting Behaviour, Trump Slammed For Video Of Obamas Depicted As Apes)। ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট হওয়া এক মিনিটের ওই ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ঝড় উঠেছে।

ভিডিওটিতে আবারও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, ব্যালট গণনার সংস্থা ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস নাকি তাঁর পরাজয়ের নেপথ্যে ছিল, যে অভিযোগ আগেই একাধিক বার খারিজ হয়েছে। ভিডিওর একেবারে শেষে, মাত্র কয়েক সেকেন্ডের জন্য, ওবামা দম্পতির মুখ বসানো হয়েছে এপের শরীরে। সেই সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’।

এই পোস্টকে ‘ঘৃণ্য’ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। ট্রাম্পের কট্টর সমালোচক এবং সম্ভাব্য ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী নিউজম সোশ্যাল মাধ্যমে লেখেন, “প্রেসিডেন্টের এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয়। প্রত্যেক রিপাবলিকানেরই উচিত এর প্রতিবাদ করা—এখনই।”

সমালোচনার সুর আরও চড়িয়েছেন বারাক ওবামার ঘনিষ্ঠ এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডস। তাঁর মন্তব্য, ইতিহাসে ট্রাম্পকে ‘একটি কলঙ্ক’ হিসেবেই মনে রাখা হবে। পাশাপাশি তিনি ট্রাম্পের অনুগামীদের ‘বর্ণবাদী’ বলেও আক্রমণ করেন।

এ দিকে অবশ্য হোয়াইট হাউস এই বিতর্ককে ‘ভুয়ো ক্ষোভ’ বলে উড়িয়ে দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের বক্তব্য, এটি একটি ইন্টারনেট মিম, যেখানে ট্রাম্পকে ‘জঙ্গলের রাজা’ এবং ডেমোক্র্যাটদের ‘লায়ন কিং’-এর চরিত্র হিসেবে দেখানো হয়েছে। 

অতীতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বনেতাদের ব্যঙ্গ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। গত বছরই তিনি একটি এআই-তৈরি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে ওবামাকে হোয়াইট হাউসে গ্রেফতার হয়ে জেলের পোশাকে দেখা যায়। সেই সঙ্গে কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজকে নিয়েও বিদ্রূপমূলক ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

আমেরিকার ইতিহাসে একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। সেই প্রেক্ষিতেই এই ভিডিওকে নিছক কৌতুক নয়, বরং রাজনৈতিক ও বর্ণবিদ্বেষমূলক বার্তা হিসেবেই দেখছেন সমালোচকেরা।


```