Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ইরান উত্তেজনার মধ্যে পশ্চিম এশিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের! কেন?

 নিরাপত্তাজনিত ঝুঁকিটি ঠিক কী, তা স্পষ্ট না করলেও ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডারকে মান্যতা দেওয়া হবে না।

ইরান উত্তেজনার মধ্যে পশ্চিম এশিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের! কেন?

শেষ আপডেট: 12 June 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে উত্তেজনার (Iran Tensions) মধ্যেই পশ্চিম এশিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

সংবাদ সংস্থা সূত্রের খবর, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, “এটা ভয়ঙ্কর জায়গা হয়ে উঠতে পারে। নিরাপত্তার কারণেই আংশিকভাবে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।” 

তবে নিরাপত্তাজনিত ঝুঁকিটি ঠিক কী, তা স্পষ্ট না করলেও ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডারকে মান্যতা দেওয়া হবে না।

হঠাৎ কেন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত? সংবাদ সংস্থা সূত্রের খবর,  ইরাক, কুয়েত, বাহারিন, আরব আমিরশাহীর মতো জ্বালানি তেল সমৃদ্ধ দেশগুলিতে দূতাবাস-সহ মার্কিন কর্মীদের নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 

গোয়েন্দা সূত্রের খবর, ইরানের পরমাণু কেন্দ্রে যেকোনও সময় হামলা চালাতে পারে ইজরায়েল। সেক্ষেত্রে ভয়াবহ অভিঘাত তৈরি হতে পারে গোটা পশ্চিম এশিয়াতে। তেমন পরিস্থিতির দায় এড়াতে তাই আগেভাগে ট্রাম্পের এমন সিদ্ধান্ত কিনা, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে ইরানের তরফেও আমেরিকার ওপর পাল্টা চাপ তৈরি করে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, ‘‘পরমাণু চুক্তির আলোচনা ব্যর্থ হলে এবং আমাদের উপর সংঘাতের পরিস্থিতির দায় চাপানো হলে আমরাও ছেড়ে কথা বলব না।" হুঁশিয়ারির সুরে তিনি এও জানিয়েছেন, 'মনে রাখবেন, এই অঞ্চলের সমস্ত মার্কিন সেনাঘাঁটি কিন্তু আমাদের নাগালে রয়েছে'।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট যেভাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনা সরানোর সিদ্ধা নিয়েছেন তাতে আগামীদিনে তেলের দামে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। 


```